সংবাদ শিরোনাম ::
ঈদের শুভেচ্ছা বার্তা নিয়ে বগুড়ায় চব্বিশের শহীদ পরিবারের বাসায়- ‘আমরা বিএনপি পরিবার’
- আপডেট সময় : ১১:৪৭:১৭ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫
- / 133
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বগুড়ায় শহীদ রাতুল ও সিয়াম শুভ’র পরিবারের সাথে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।
‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সাংবাদিক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ। এসময় তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শহীদ রাতুল ও শহীদ সিয়াম শুভ’র পরিবারের সদস্যদের কাছে শুভেচ্ছা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।
বিডিসংবাদ/এএইচএস




















