ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক হবে : ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ১২:৫১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০১৭
  • / 362
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদের ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, ‘জনগণের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি, প্রয়োজনে ঈদের দিনও রাস্তায় থাকবো।’

আজ নোয়াখালীর কবিরহাট পৌরসভা প্রাঙ্গণে পানিবন্দী অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে সড়ক পরিবহন মন্ত্রী সাংবাদিকদের একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ঝড়বৃষ্টি যা-ই থাকুক না থাকুক প্রকৌশলী ও পুলিশ রাস্তায় থাকবে। যেখানেই প্রয়োজন হবে সেখানেই তাৎক্ষণিক সংস্কার করা হবে। প্রয়োজনে ঈদের দিন আমি নিজেও রাস্তায় থাকব। প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, বৃষ্টি কোনো অজুহাতেই সংস্কার কাজে বাধা হয়ে থাকবে না। আমার টার্গেট হচ্ছে সকল অজুহাতকে পিছনে ফেলে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করা।’

ইতোমধ্যে সংস্কারের ৭০ ভাগ কাজ শেষ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পুরোপুরি যাত্রা শুরু হওয়া পর্যন্ত রাস্তাগুলো ব্যবহারযোগ্য হবে। রমজানের ঈদের মতো মানুষের ঘরে ফেরার সুযোগ তৈরি হয়েছে। এ নিয়ে কোনো দুশ্চিন্তা বা দুর্ভাবনা করার কারণ নেই। আমি নিজেই সংস্কার কাজ মনিটর করছি।

এসময় জেলা প্রশাসক মাহবুবুল আলম তালুকদার, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, কবিরহাট পৌর মেয়র জহিরুল হক রায়হান ও কবিরহাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন রুমিসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক হবে : ওবায়দুল কাদের

আপডেট সময় : ১২:৫১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০১৭