ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ঈদে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে কিনা জানা গেল

  • আপডেট সময় : ০৭:১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
  • / 255
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঈদুল ফিতরের ছুটিতে ঘরমুখী মানুষ জাতীয় মহাসড়কে মোটরসাইকেল নিয়ে চলাচল করতে পারবেন। তবে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আগের মতোই বলবৎ থাকবে।

রোববার বিআরটিএ সদর দফতরে ঈদুল ফিতরকে সামনে রেখে প্রস্তুতি এক সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।

সেতুমন্ত্রী বলেন, জাতীয় মহাসড়কে মোটরসাইকেল চললেও পদ্মা সেতুতে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

সড়ক দুর্ঘটনা কমাতে গত বছর ঈদুল আজহার আগে জাতীয় সড়কে মোটরসাইকেল নিষিদ্ধ করেছিল কর্তৃপক্ষ।

এদিকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মোট ১৩ দিন ২৪ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন খোলা থাকবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, ঈদের দিন, ঈদের আগের পাঁচ দিন ও পরের সাতদিনসহ মোট ১৩ দিন ২৪ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন খোলা থাকবে।

ওবায়দুল কাদের বলেন, সড়কপথে ও পরিবহনে শৃঙ্খলাজনিত ঘাটতি রয়ে গেছে। আরো সিক্স-ফোর লেনের রাস্তা করার পরিকল্পনা সরকারের আছে। তবে, শৃঙ্খলা নিয়ে আসাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

গাজীপুরের বাস র‌্যাপিড ট্রানজিট মানুষকে ভোগান্তিতে ফেলছে। এখানে ঈদের সময় রাস্তা যানজটমুক্ত রাখতে হবে বলে জানান তিনি। দেশের উত্তরাঞ্চলের দিকেও বিশেষ নজর দেয়ার নির্দেশনা দিয়েছেন সেতুমন্ত্রী।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঈদে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে কিনা জানা গেল

আপডেট সময় : ০৭:১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩