ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

উখিয়ায় রোহিঙ্গাদের মাঝে ১০১ ট্রাক ত্রাণ বিতরণ করবেন সেতু মন্ত্রী

  • আপডেট সময় : ০৪:০০:১৯ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০১৭
  • / 351
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার প্রতিনিধিঃ  কক্সবাজারের উখিয়া কুতুপালংয়ে রোহিঙ্গাদের মাঝে রোববার বিতরণ হবে ১০১ ট্রাক ত্রাণের চাল। কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ¦

সাইমুম সরওয়ার কমল ও উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলমের নেতৃত্বে রবিবার ৫ নভেম্বর উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিতরণ করা হবে বলে জানা গেছে। বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সেতু ও যোগাযোগ মন্ত্রী ওবাইদুল কাদের এমপি রেকর্ড পরিমান এসব ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্টানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম জানিয়েছেন, মিয়ানমারে রাখাইনদের বর্বরোচিত গণহত্যা ও নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য রামুবাসীর পক্ষ থেকে সম্মিলিতভাবে এসব উপহারসামগ্রী প্রদান করা হচ্ছে। রামু-কক্সবাজারের কৃতি সন্তান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের ঐকান্তিক প্রচেষ্টা অসহায় রোহিঙ্গাদের জন্য রামুবাসী এসব ত্রাণ উপহার দিয়েছেন বলে জানান তিনি।

জানা গেছে, সংগ্রহিত এসব উপহার নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্টিকে প্রদানকালে উপস্থিত থাকবেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সেতু ও যোগাযোগ মন্ত্রী ওবাইদুল কাদের এমপি, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, রামু উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, ইউপি সদস্য, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। ত্রাণসামগ্রী সুষ্ঠুভাবে বিতরণে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি ত্রাণ বোঝাই ট্রাকে স্বেচ্ছাসেবক থাকবে এবং এরাই ত্রাণ বন্টনে কাজ করবেন।

সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল বলেছেন, নিপীড়িত, নির্যাতিত, অসহায় রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা দিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করে রোহিঙ্গা সমস্যা সমাধানেরও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। রোহিঙ্গাদের কারো গায়ে কাপড় নেই, কারো পেঠে খাবার নেই। আর্ন্তজাতিক সংস্থার ত্রান পৌঁছতে বিলম্ব হবে। কিন্তু সে পর্যন্ত রোহিঙ্গাদের ত্রান দিয়ে পাশে দাঁড়ানো মানুষ হিসেবে সবার দায়িত্ব।

তিনি বলেন, যেমনভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা দিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উখিয়ায় রোহিঙ্গাদের মাঝে ১০১ ট্রাক ত্রাণ বিতরণ করবেন সেতু মন্ত্রী

আপডেট সময় : ০৪:০০:১৯ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০১৭