ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠন ও আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব

উগান্ডায় বর্ষবরণ অনুষ্ঠানে পদদলিত হয়ে ৯ জনের প্রাণহানি

  • আপডেট সময় : ১০:৫৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
  • / 128
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার একটি শপিং মলে পদদলিত হয়ে ৯ জন নিহত হয়েছেন। তারা সবাই নতুন বছরের আতশবাজি প্রদর্শন দেখতে সেখানে জড়ো হয়েছিলেন।

উগান্ডা পুলিশের মুখপাত্র লুক ওয়োইসিগেরে জানিয়েছেন, নতুন বছর বরণে রাজধানী কাম্পালার ফ্রিডম সিটি শপিং মলে জড়ো হন অসংখ্য মানুষ। আতশবাজি প্রদর্শন শেষ হওয়ার পর সেখানে ‘পদদলনের ঘটনা ঘটে।’ এতে তাৎক্ষণিক পাঁচজন নিহত হন। আহত হন অসংখ্য মানুষ।’

তিনি আরো বলেছেন, ‘জরুরি সেবা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান এবং আহতদের হাসপাতালে পাঠান, সেখানে ৯ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।’

পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন, হতাহতদের মধ্যে অসংখ্য কিশোর রয়েছে। তবে তাদের বয়স কেমন সেটি নিশ্চিত করেননি তিনি। বেপরোয়া এবং অবহেলার কারণে এ ধরনের দুঃখজনক ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি।

এ দিকে করোনা ভাইরাসের কারণে উগান্ডায় গত দুই বছর নতুন বছরের অনুষ্ঠানে সাধারণ মানুষকে জড়ো হতে দেওয়া হয়নি। কিন্তু তিন বছরের মাথায় যখন এ সুযোগ হলো তখনই দেশটিতে ঘটল এমন অনাকাঙ্খিত ঘটনা।

সূত্র : এএফপি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উগান্ডায় বর্ষবরণ অনুষ্ঠানে পদদলিত হয়ে ৯ জনের প্রাণহানি

আপডেট সময় : ১০:৫৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩