ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন

উদ্ভূত পরিস্থিতিতে ছাত্র অধিকার পরিষদের আহ্বান

  • আপডেট সময় : ১১:২৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
  • / 138
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গণঅধিকার পরিষদের উদ্ভূত পরিস্থিতিতে সকল নেতাকর্মীকে ভ্রাতৃত্ব বজায় রেখে সামাজিক মাধ্যমে বিতর্ক থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হয়েছে। সেইসাথে গণঅধিকার পরিষদের ‘ইনসাফ কায়েম কমিটি’র কর্মসূচিতে অংশগ্রহণ না করার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ছাত্র পরিষদের সদস্যদেরও এসব কর্মসূচি থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামীন মোল্লা এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীবের দেয়া এক বিবৃতিতে এই নির্দেশনা দেয়া হয়। বুধবার ভোরে পাঠানো বিবৃতিটি এখানে হুবহু তুলে ধরা হলো :

বাংলাদেশ ছাত্র, যুব, শ্রমিক ও পেশাজীবি অধিকার পরিষদ এর যৌথ উদ্যোগে ২৬, অক্টোবর ২০২১ সালে নতুন রাজনৈতিক দল “গণঅধিকার পরিষদ” ঘোষিত হয়েছিল। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক গণঅধিকার পরিষদ এর উদ্ভূত পরিস্থিতিতে সকল নেতাকর্মীদের ভ্রাতৃত্ব বজায় রেখে সামাজিক মাধ্যমে বিতর্ক থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হলো। গণঅধিকার পরিষদের “ইনসাফ কায়েম কমিটি”র কর্মসূচিতে অংশগ্রহণ না করার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ছাত্র পরিষদের সদস্যদেরও এসব কর্মসূচি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হলো। গণঅধিকার পরিষদ এর কেন্দ্রীয় সাংগঠনিক মতামতকে উপেক্ষা করে ড. রেজা কিবরিয়া তার অনুগত জেলা জজ শামসুল আলমকে নিয়ে একক সিদ্ধান্তে ইনসাফ কমিটির কর্মসূচি বাস্তবায়নে যুক্ত আছেন। ফলে নৈতিক অবস্থান থেকে তিনি সংগঠনের আহবায়ক থাকতে পারেন না। তাই বর্তমান পরিস্থিতিতে দেশ, জাতি ও সংগঠনের কল্যাণে দলের কাউন্সিল পর্যন্ত ভারপ্রাপ্ত আহবায়ক হিসেবে মুহাম্মদ রাশেদ খান ও সদস্য সচিব হিসেবে ভিপি নুরুলহক নুর এর নেতৃত্বে রাজনৈতিক আন্দোলন – সংগ্রামে অংশগ্রহণ করবে। একই সাথে গণঅধিকার পরিষদকে গণতান্ত্রিক মূল্যবোধে শ্রদ্ধা রেখে দ্রুত কাউন্সিল আয়োজনের আহবান করছে। ছাত্র অধিকার পরিষদ দেশে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য শেখ হাসিনার পদত্যাগ ও “নির্দলীয় সরকার”র অধীনে নির্বাচনের জন্য লড়াই- সংগ্রাম অব্যাহত রাখবে।

প্রেস বিজ্ঞপ্তি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উদ্ভূত পরিস্থিতিতে ছাত্র অধিকার পরিষদের আহ্বান

আপডেট সময় : ১১:২৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩