ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া পুলিশ সদস্য আটক টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড হাজং ভাষার সুরক্ষায় বই প্রকাশ করলেন ডেপুটি স্পিকার কায়সার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার

এক লটারিতে ২১৬,৮৮৭,৪৯৬,০০০ টাকা!

  • আপডেট সময় : ০৩:৫৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩
  • / 113
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

লটারিতে এক-দুই কোটি টাকা জেতা মানেই জীবন বদলে যাওয়া। সেখানে যদি কেউ ২১৬,৮৮৭,৪৯৬,০০০ টাকা (২.০৪ বিলিয়ন মার্কিন ডলার) জেতেন? টাকার অঙ্কটা অকল্পনীয় মনে হতেই পারে। বরং সেটাই স্বাভাবিক। আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে এই বিপুল পরিমাণ টাকাই জিতলেন এক ব্যক্তি। এডউইন কাস্ত্রো নামের এই ব্যক্তিই মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বকালের সর্বোচ্চ পাওয়ারবল জ্যাকপট জিতলেন। ক্যালিফোর্নিয়া লটারির ওয়েবসাইট এ তথ্য জানিয়েছে।

তবে এই লটারিতে জেতার বিষয়টি বিরলের থেকেও বিরলতম বলতে পারেন। কেন? কারণ লটারি অ্যাসোসিয়েশনের পরিসংখ্যানই বলছে, ২৯.২২ কোটি ব্যক্তির মধ্যে, মাত্র একজনের এই পাওয়ারবল জ্যাকপট জেতার সুযোগ ছিল। আর এডউইন কাস্ত্রোই সেই অতি-ভাগ্যবান বিজয়ী। অতি ভাগব্যান বললেও যেন কম মনে হয়।

নভেম্বরের শুরুর দিকে, এডউইন ক্যালিফোর্নিয়ার আলটাডেনায় এই লটারির টিকিট কিনেছিলেন। আর এই কয়েক মাসের মধ্যেই বদলে গিয়েছে তার জীবন। জয়ী ব্যক্তি হিসেবে যদিও তিনি সংবাদ সম্মেলনে যোগ দিতে অস্বীকার করেছেন। তবে তিনি লটারি সংস্থার মুখপাত্রের মারফত একটি বিবৃতি দিয়েছেন।
সূত্র : হিন্দুস্তান টাইমস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এক লটারিতে ২১৬,৮৮৭,৪৯৬,০০০ টাকা!

আপডেট সময় : ০৩:৫৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩