ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

এদেশের মানুষ ২০১৩ সালের তাণ্ডব এবং ১৪ সালের জ্বালাও পোড়াও দেখতে চায়নাঃ পানি সম্পদ প্রতিমন্ত্রী

  • আপডেট সময় : ০৫:১৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮
  • / 475
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদী প্রতিনিধিঃ  পানি সম্পদ প্রতিমন্ত্রী লে: কর্ণেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু (বীরপ্রতিক) এমপি বলেন, বাংলাদেশের মানুষ আর ২০১৩ সালের তাণ্ডব এবং ১৪ সালের জ্বালাও পোড়াও দেখতে চায়না।

আগামী ৮ ফেব্র“য়ারী বেগম খালেদা জিয়ার রায় ঘোষণা করা হবে, রায়ে কি হবে না হবে তা বিএনপি-জামাত জোট জানে। তাই তারা ওইদিন সারাদেশে নাশকতা সৃষ্টির পায়তারা করছে। কিন্তু যুগে যুগে বাংলাদেশের রাজপথের লড়াকু সৈনিক বাংলাদেশ যুবলীগের নেতৃকর্মীরা তা করতে দিবেনা। যেকোন মূল্যে তা প্রতিহত করবেই। তিনি গতকাল শনিবার বিকেলে নরসিংদী পৌর ঈদগা মাঠে আয়োজিত শহর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন,বর্তমানে বাংলাদেশ বিশাল এক উড়োজাহাজের মত আকাশে উড়ছে। আর সেই উড়োজাহাজের বৈমানিক হচ্ছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তার দূরদর্শি নেতৃত্বে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে বিশ্বের ১০টি পরাক্রমশালী দেশে রূপান্তরিত হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্ম হয়েছিল করাচিতে, তার স্ত্রীর জন্মও এদেশের হয়নি। তাই এদেশের মানুষের জন্য তাদের কোন মায়াদয়া নেই। তারা মুখে দেশের মানুষের মঙ্গলকরবে বললেও আসলে তারা তা নয়। যারা এতিমদের টাকা মেরে খায় তারা কখনো দেশের মানুষের মঙ্গল কামনা করতে পারেনা।

নরসিংদীর শহর যুবলীগের আহবায়ক দিদারুল হক ভূইয়ার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুবলীগের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ, বাংলাদেশ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য স্থানীয় সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা, নরসিংদী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, নরসিংদী শহর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র কামরুজ্জামান কামরুল, বাংলাদেশ যুবলীগের কেন্দ্রিয় কমিটি সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি, ফজলুল হক আতিক। সম্মেলনের উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী। এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আমজাদ হোসেন প্রমূখ।

জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী সভাপতিেেত্ব এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ’র সঞ্চলানয় সম্মেলনের দ্বিতীয় পর্বের সর্বসম্মতিক্রমে নরসিংদী শহর যুবলীগের দিদারুল হক ভূইয়া বিপ্লবকে সভাপতি ও ইঞ্জিনিয়র সোহেল ভূইয়াকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষনা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এদেশের মানুষ ২০১৩ সালের তাণ্ডব এবং ১৪ সালের জ্বালাও পোড়াও দেখতে চায়নাঃ পানি সম্পদ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৫:১৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮