ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়ে ইরানের বিষয়ে দ্বিধায় ট্রাম্প

এনিগমায় প্রচারিত ওয়ালিদের লেখা ‘ঢাক ঢোল বাজে’ আলোচনায়

  • আপডেট সময় : ০১:১৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • / 307
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায় রয়েছে ‘ঢাক ঢোল বাজে’ গানটি। এর কথা লিখেছেন ওয়ালিদ হাসান। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শান শায়েক, কণ্ঠ দিয়েছেন মিউজিক আলফার সতের জন শিল্পী। প্রযোজনা করেছে এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেড এবং মিউজিক আলফা।

গানটি প্রকাশের পরপরই ইউটিউব, ফেসবুক এবং টিকটকে ভিউ বেড়েই চলেছে। হ্যাশট্যাগ #dhakdholbajeব্যবহার করে বানানো ভিডিওর সংখ্যা অনেক।

গানটি নিয়ে গীতিকার ওয়ালিদ বলেন, ‘আমি কখনো ভাবিনি আমার লেখা গান এত মানুষকে ছুঁয়ে যাবে। আমি কৃতজ্ঞ সবার ভালোবাসার জন্য। গান লিখি নিজের মনের জন্য, কিন্তু যখন দেখি অন্যের মনেও সেই কথাগুলো দাগ কাটে তখন নিজেকে ধন্য মনে হয়।’

ইতোমধ্যে তিনি বাংলা চলচ্চিত্রের জন্য গান লিখছেন। এছাড়াও অনেক জনপ্রিয় শিল্পীরা তার লেখা গান গেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সমরজিৎ রায়, চম্পা বনিক, খায়রুল ওয়াসী, নির্ঝর চৌধুরী, শাহরিয়ার রাফাত, তরিক মৃধা, আতিক, সানজিদা রিমি প্রমুখ।

বিডিসংবাদ ডটকম/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এনিগমায় প্রচারিত ওয়ালিদের লেখা ‘ঢাক ঢোল বাজে’ আলোচনায়

আপডেট সময় : ০১:১৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫