ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

এফডিসিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টাকারী কে এই রেজাউল

  • আপডেট সময় : ০৭:৪৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • / 329
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আনন্দমেলা প্রতিবদেক
ছাত্র-জনতার রোষে বিদায় নেওয়া ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দালাল বলে পরিচিত বিএফডিসির পরিচালক (প্রশাসন ও অর্থ) রেজাউল হক ভোল পাল্টে রাতারাতি হয়ে উঠলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এফডিসির নির্নায়ক! গ্রুপিংয়ের মূলহোতা এই রেজাউলের কর্মকান্ডে বহিরাগতদের প্রবেশে এমন চিত্রই ফুটে উঠেছে।
তার বিরুদ্ধে অভিযোগ, যারা বিএফডিসিতে এমডি হয়ে আসেন তাদের অনেকেরই চলচ্চিত্র নিয়ে পূর্বধারণা না থাকার সুযোগে দ্রুতই তিনি এমডিদের বিভ্রান্ত করতে এবং দুর্নীতিবাজদের স্বার্থসংরক্ষণে মতলববাজ পরামর্শ দিয়ে ধূম্রজাল তৈরি করে ঘোলাপানিতে মাছ শিকার করেন।
এছাড়া রেজাউল হকের বিরুদ্ধে পরিচালক উৎপাদনের দায়িত্বরত হয়ে অফিসিাল ও অভ্যন্তরীণ তথ্য চড়ামূল্যে বাজারে বিপণনের অভিযোগ বহুদিনের।
এফডিসি লসের মধ্যে থাকলেও ফ্যাসিস্ট সরকারের যোগসাজসে দুর্নীতির মাধ্যমে আঙুল ফুলে কলাগাছ হয়ে ওঠা ৫ম গ্রেডের এই কর্মকর্তা ঢাকায় অন্তত অর্ধশত কোটি টাকার সহায়সম্পত্তি রয়েছে বলে খবর পাওয়া গেছে। পদমর্যাদা অনুপাতে অতিরিক্ত ঠাটবাট সেটার ইঙ্গিত দেয়। বিশেষ করে মুজিব বায়োপিক নির্মাণকালে চাহিদা অনুপাতে দ্বিগুণ গাড়িবহর দেখিয়ে ভাউচার করা ছিলো তার ওপেন সিক্রেট কাজ। তার বিরুদ্ধে এফডিসি সীমানা সংলগ্ন দোকান টেন্ডারবাজি নিয়েও উঠেছে একক কর্তৃত্বের অভিযোগ। নিজের পছন্দসই প্রার্থীকে টেন্ডার পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন। এর আগে অশ্লীল সিনেমারোধে টাস্কফোর্স নিয়ে র‌্যাব তৎপর হয়ে উঠলে সে সুযোগে অশ্লীল প্রযোজকদের অর্থের বিনিময় রক্ষা করার মিশনে কামিয়েছেন বিপুল পরিমাণ অর্থ। এরপর শুরু করেছেন ডলার বাণিজ্যও! যা চাকরির বিধিবর্হিভূত।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এফডিসিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টাকারী কে এই রেজাউল

আপডেট সময় : ০৭:৪৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪