ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

এবার কলকাতায় করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান

  • আপডেট সময় : ০৬:৩৩:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২০
  • / 242
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

এবার ভারতের পশ্চিমবঙ্গে চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির সন্ধান পাওয়া গেছে । স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, কয়েকটি দেশ সফর শেষে কলকাতায় ফেরা ওই চীনা নারীকে রবিবার রাতে বেলেঘাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ২৪ ঘণ্টার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে উৎপত্তি হওয়া নতুন করোনা ভাইরাসটি ইতোমধ্যেই সে দেশের রাজধানী বেইজিংসহ ২৯টি প্রদেশে ছড়িয়ে পড়েছে। এছাড়া জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ভিয়েতনাম, তাইওয়ান, নেপাল, ফ্রান্স, সৌদি আরব, কানাডাসহ অন্তত ১২টি দেশে এ ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানায়, জো হুয়ামিন নামের ২৮ বছর বয়সী ওই নারী ছয় মাস আগে ভ্রমণে বেরিয়েছিলেন। নামিবিয়া, মরিসাস, মাদাগাস্কার হয়ে গত ২৪ জানুয়ারি ভারতে ফেরেন তিনি। এরপরই করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার রাতে ওই হাসপাতাল থেকে তাকে বেলেঘাটা হাসপাতালে স্থানান্তর করা হয়।

ভারতের অন্য চারটি রাজ্যে আক্রান্তের খবর আগে এলেও বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গে জো হুয়ামিনই করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী। তিনি এর আগে থেকেই কোনও রোগে আক্রান্ত ছিলেন কি না তা জানার চেষ্টা করছেন চিকিৎসকরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এবার কলকাতায় করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান

আপডেট সময় : ০৬:৩৩:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২০