ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

এবারও কানে নজর কাড়লেন অভিনেত্রী ঐশর্যা রাই বচ্চন

  • আপডেট সময় : ০২:৩২:২০ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০১৭
  • / 626
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আরও একবার কান ফিল্ম ফেস্টিভালে নজর কাড়লেন অভিনেত্রী ঐশর্যা রাই বচ্চন।

অনেকটা এলেন দেখলেন জয় করলেনের মতোই কানের রেড কার্পেটে আরও একবার হাজারো ক্যামেরার আলো ঝলসে উঠল অ্যাশের আগমনে। মাইকেল সিনচোর ডিজাইন করা হালকা নীল রঙের গাউনে ঐশর্যায় সম্মোহন এখনও কাটিয়ে উঠতে পারেনি কান।অনেকটা সিনড্রেলার মতোই দেখাচ্ছিল তাঁকে। ফটোগ্রাফারদের অনুরোধে রেড কার্পেটে অনেক্ষন ধরে চলে ফটো শ্যুট। পোশাক ডিজাইনার নিজেই বললেন, ‘‌সিনড্রেলাই ঐশর্যা, অভাব শুধু একপাটি কাঁচের জুতো আর প্রিন্স চার্মিংয়ের।’‌
৪৩ বছরের নায়িকার এই নিয়ে ১৬ বার কান ফিল্ম ফেস্টিভালে যোগ দিলেন।
তবে শুধু অভিনেত্রী হিসেবে নয়, জনপ্রিয় কসমেটিক ব্র্যান্ড লরিয়েল প্যারিসের মডেল হিসেবেও কান ফিল্ম ফেস্টিভাল তাঁর যোগ দান।

প্রথম দিনে তিনি পরেছিলেন সবুজ রঙের একটি লেয়ার ড্রেস। দ্বিতীয় দিনে তিনি পরেছিলেন ঘিয়ে রঙের এমব্রডায়রি করা একটি গাউন। টুইটারে অ্যাশে সেই মোহময়ী ছবি পোস্ট করেছিলেন অভিষেক বচ্চন। তিন দিন ধরে কানের যাবতীয় আকর্ষণ এখন অ্যাশকে ঘিরে। এবছর আবারও পরিচালক সঞ্জয় লীলা বনশালীর অ্যাশ এবং শাহরুখ অভিনীত দেবদাস ছবিটি দেখানো হবে।
এর আগে দীপিকা পাড়ুকোনকেও দেখা গিয়েছে কান ফিল্ম ফেস্টিভালে। অবশ্য ঐশর্যার আসার আগেই তিনি কান ছেড়েছেন। এসেছিলেন মল্লিকা শেরাওত, শ্রুতি হাসান, নন্দিতা দাস এবং এ আর রহমানও। রবিবার সোনম কাপুরের আসার কথা। আপাতত ঐশর্যায় মজেছে কান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এবারও কানে নজর কাড়লেন অভিনেত্রী ঐশর্যা রাই বচ্চন

আপডেট সময় : ০২:৩২:২০ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০১৭