ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় সম্পদ নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তায় ড. মুহাম্মদ ইউনূস লালমোহনে নজরুল বর্ষ উদযাপন

এমপিদের প্রচারণার সুযোগ রেখে আচরণ বিধি অনুমোদন

  • আপডেট সময় : ০৬:৩০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮
  • / 333
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  সংসদ সদস্যদের প্রচারণায় অংশ নেয়ার সুযোগ রেখে সিটি কর্পোরেশন নির্বাচন আচরণ বিধিমালার সংশোধনী অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিটি কর্পোরেশন নির্বাচন আচরণ বিধিমালা সংশোধন বিষয়ক বৈঠক শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, ‘সংসদ সদস্যরা কোনো অফিস হোল্ড করেন না, সরকারি গাড়ি ব্যবহার করেন না, কিনে ব্যবহার করেন এবং তাদের সঙ্গে কোনো সরকারি কর্মকর্তাও যুক্ত নেই। যেহেতু তাদের পদ লাভজনক নয়, তাই তাদের নাম অতি গুরুত্বপূর্ণ পদ থেকে বাদ দেয়া হয়েছে। তারা প্রচারণায় অংশ নিতে পারবেন এবং এ সম্পর্কিত সংশোধনী কমিশন অনুমোদন করেছে।’

তিনি বলেন, নির্বাচনী প্রচারণায় গিয়ে সংসদ সদস্যরা সরকারি ডাক বাংলো, সার্কিট হাউজ ব্যবহারসহ সরকারী অন্যান্য সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন না।

সচিব বলেন, বিদ্যমান সিটি কর্পোরেশন আচরণ বিধিমালায় ১১টি বিষয়ে সংশোধনের প্রস্তাব করা হয়েছে। এটি এখন ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সংসদ সদস্যরা প্রচারণা চালাতে পারবেন কি না সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি সবেমাত্র কমিশন সভায় পাস হয়েছে। এখন এটি ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে যাবে। সে হিসেবে গাজীপুরের সুযোগ খুবই কম।’

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মন্ত্রণালয়ের ভেটিং শেষেই ইসি এ সংক্রান্ত গেজেট প্রকাশ করতে পারবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এমপিদের প্রচারণার সুযোগ রেখে আচরণ বিধি অনুমোদন

আপডেট সময় : ০৬:৩০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮