ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এসআরবির অভিযানে চাঁদাবাজ পিচ্চি আল-আমিনসহ গ্রেপ্তার ৫

  • আপডেট সময় : ০৫:৫৯:৫২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / 2
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর রামপুরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত চাঁদাবাজ ও সন্ত্রাসী মো. আল-আমিন ওরফে পিচ্চি আল-আমিনসহ পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করেছে এসআরবি। আজ রোববার কাওরান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান এসআরবির লিগ্যাল এন্ড মিডিয়া উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। তিনি জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি ফোর্সেস ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। রাজধানীর রামপুরায় পৃথক তিনটি অভিযান পরিচালনা করে পুলিশের তালিকাভুক্ত চাঁদাবাজ ও সন্ত্রাসী মো. আল-আমিন ওরফে পিচ্চি আল-আমিনসহ ৫ সহযোগীকে গ্রেপ্তার করেছে এসআরবি।

তদন্তকারী সংস্থার তথ্যমতে, গত ১ অক্টোবর দুপুর দেড়টার দিকে রামপুরার টিভি রোড এলাকায় অভিযান চালিয়ে পিচ্চি আল-আমিন এবং তার দুই সহযোগী কামাল উদ্দিন ও খাইরুল ইসলামকে আটক করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে আল-আমিনের দেয়া তথ্যের ভিত্তিতে একই দিন সন্ধ্যা ছয়টায় রামপুরার কুঞ্জবন এলাকা থেকে তার আরও দুই সহযোগী সোহাগ হাওলাদার মামুন ও রিফাত ইসলামকে দুটি লোহার তৈরি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এছাড়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩ অক্টোবর সন্ধ্যায় একই এলাকায় অভিযান চালিয়ে কাওছার খান নামের আরেকজনকে আটক করা হয়। তার দেয়া তথ্যে খিলগাঁওয়ের ভূঁইয়াপাড়া এলাকায় শফিকের টিনশেড ঘর থেকে আরও একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, একটি ম্যাগাজিন ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সঙ্গে ১টি বিদেশি পিস্তল, ২টি বিদেশি রিভলবার, ১৪ রাউন্ড গুলি ও ২টি দেশীয় ছুরিসহ উদ্ধার করা হয়েছে। তিনি জানান, গত ১লা অক্টোবর দুপুর ১ টা ৩০ মিনিটে ঢাকা মহানগরীর রামপুরা থানাধীন টিভি রোড এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশের তালিকাভুক্ত চাঁদাবাজ মো. আল-আমিন (পিচ্চি আল-আমিন) ও তার ২ সহযোগী কামাল উদ্দিন এবং খাইরুল ইসলামকে গ। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত হতে ০১টি বিদেশী রিভলবার এবং ০৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত পিচ্চি আলামিনের দেয়া তথ্যের ভিত্তিতে একই দিন সন্ধ্যা ৬ টার সময় রাজধানীর রামপুরা থানাধীন কুঞ্জবন এলাকায় অভিযান পরিচালনা করে পিচ্চি আলামিনের অপর ২ জন সহযোগী মো. সোহাগ হাওলাদার মামুন এবং মো. রিফাত ইসলামকে ০২টি দেশীয় অস্ত্র (লোহার তৈরি ছুরি) সহ। উক্ত তথ্যের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তথ্য প্রযুক্তির সহায়তায় কাওছারের অবস্থান শনাক্ত করে ৩রা অক্টোবর সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে রামপুরা থানাধীন কুঞ্জবন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কাওছারের দেয়া তথ্য মতে খিলগাঁও থানাধীন ভূঁইয়াপাড়া শফিকের টিনশেড ঘরের ভেতর থেকে একই দিন রাত ৮ টা ৩০ মিনিটে ১টি বিদেশি রিভলভার, ১টি বিদেশি পিস্তল এবং ১ টি ম্যাগাজিনসহ ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পিচ্চি আল-আমিন গত ১২ জুন রাজধানীর হাতিরঝিল এলাকার চাঞ্চল্যকর এক মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে খিলগাঁও, রামপুরা, হাতিরঝিল ও গুলশান থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও অস্ত্র মামলাসহ মোট ২৭টি মামলা রয়েছে। তবে গ্রেপ্তার হওয়া অপর আসামিদের বিরুদ্ধে থানায় কোনো মামলা পাওয়া যায়নি বলে কর্মকর্তারা জানান।

এদিকে, আরেকটি অভিযানে কেরানীগঞ্জ মডেল থানার লাবনী পয়েন্টের একটি বাসা থেকে বিপুল পরিমাণ অবৈধ সুইচ গিয়ার চাকু উদ্ধার করেছে এসআরবি-২। গত ৩ অক্টোবর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১৮০টি ঈগল মডেল, ২০টি চিতা মডেল, ১২টি মাছরাঙা মডেল ও চারটি কমবোর্ড মডেলের চাকু। অবৈধ এসব অস্ত্র মজুদ ও সরবরাহের দায়ে এস এম রবীন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য যে, এই সংবাদ সম্মেলনে এসআরবি-২ এর অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান এবং এসআরবি-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল ফায়েজুল আরেফীন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এসআরবির অভিযানে চাঁদাবাজ পিচ্চি আল-আমিনসহ গ্রেপ্তার ৫

আপডেট সময় : ০৫:৫৯:৫২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬