ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

ওবায়দুল কাদেরকে ঘুম পাড়ানো নিয়ে যা বলছেন মিতু

  • আপডেট সময় : ০৭:৪০:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
  • / 238
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক

‘সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে আসতেন চিত্রনায়িকা জাহারা মিতু’ দেশের একটি পত্রিকার ডিজিটাল মাধ্যমের এমন খবরে চটেছেন উঠতি সেই নায়িকা। দীর্ঘ এক ফেসবুক পোস্টের মাধ্যমে জাহারা মিতু দাবি করেছেন, তাকে নিয়ে যে ভিডিও সংবাদ সংবাদ হয়েছে তা মূলত ভিউ বাণিজ্যের জন্য।

পোস্টে জাহারা মিতু বলেন, ডিজিটাল যুগে সবকিছুর রেকর্ড থাকে। আমার বাসা থেকে বের হওয়ার সিসিটিভি ফুটেজ যেমন থাকবে, আমি কোথাও গেলে সেটারও রেকর্ড থাকবে। কললিস্টেরও রেকর্ড থাকে। এসব বুঝে শুনে নিউজ করতে হয়।

এই চিত্রনায়িকা বলেন, দেশের সর্বোচ্চ একজন মন্ত্রীকে, মন্ত্রীপাড়ায় প্রতিদিন ঘুম পাড়ানোর নিউজ কোনো মেয়াদোত্তীর্ণ সবজি সেবনের ফলেই লেখা যায়। এর থেকে হাস্যকর নিউজ আমি আমার বাপের জন্মে দেখিনি। সত্যিই দেখিনি। এতো হেসেছি আমি নিজে, মানুষ আর কতোটুকু হাসবে। কোনো সোর্স নেই, আমার বক্তব্য নেই, কোনো প্রমাণ নেই আর আমার নাম ডিরেক্ট লিখে দিলেন।

এটিকে ভিউ বাণিজ্য উল্লেখ করে বলেন, একজন রাজনৈতিক ব্যক্তির নামে ভিউ বলে, ভিউবাণিজ্যে এতোটা নিচে নামলেন। একটাবার ভাবলেন না, মেয়েটা আসলেই কোনোদিন ওই ভাইয়ের সঙ্গে একা দেখা করেছে কিনা? খবর নিয়ে দেখেন ভাইয়েরা। এটুক একটু বের করেন প্লিজ। নিজেদের সাংবাদির দাবি করেন? সত্যিই দাবি করেন? আজ থেকে আর কইরেন না। আমি চুপচাপ আমার মতন থাকি, থাকতে দেন। কবিতো নিরবই ছিলো, মুখটা খুলাইলেন ক্যান।

তবে ওবায়দুল কাদেরের সঙ্গে জাহারা মিতুর সখ্য ছিল এটা সকলেই জানেন। বইমেলায় ব্যস্ততা সত্ত্বেও ওবায়দুল কাদের নায়িকার কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করতে গিয়েছিলেন। ওই ভিডিও সংবাদে এমনটাই বলা হয়েছে- একই সঙ্গে দেখানো হয়েছে কিছু চিত্র।

তবে সব অভিযোগ অস্বীকার করে জাহারা মিতু বলেন, ভাইরে আমার কোনো পুরুষকে ভালো লাগে না, আমি কাউকে বিশ্বাস করতে পারি না। অনেক ইন্টার্ভিউতে বলেছি আমার থেকে একদিনের বড় কোনো ছেলেকেও আমার ভালো লাগে না। গত সাড়ে তিন বছর আগে এমন এক ধোঁকাবাজের সঙ্গে সম্পর্ক ভেঙ্গেছি যে, এরপর সম্পর্ক জিনিষটাই আমার প্যারা মনে হয়।

তিনি বলেন, আপনাদের অত্যাচারে মনে হচ্ছে একটা প্রেম করে প্রেমিক সামনে আনতেই হবে, তাহলে যদি আপনাদের একটু মনের আনচান ভাব কমে আরকি। তখন আর আবোল তাবোল প্রেম কাহিনী বানানো লাগবে না।

জাহারা মিতু দেশীয় ইন্ডাস্ট্রিতে আসেন একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে। করেছেন উপস্থাপনা থেকে টিভি নাটক। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করলেও মূলত শাকিব খানের সঙ্গে ‘আগুন’ ও কলকাতার দেবের সঙ্গে ‘কমান্ডো’তে স্ক্রিন শেয়ার করে আলোচনায় আসেন। তবে এই নায়িকার ক্যারিয়ারের উল্লেখযোগ্য দুটি সিনেমা মুক্তি পায়নি।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ওবায়দুল কাদেরকে ঘুম পাড়ানো নিয়ে যা বলছেন মিতু

আপডেট সময় : ০৭:৪০:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪