ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়ে ইরানের বিষয়ে দ্বিধায় ট্রাম্প

কক্সবাজারে নারীকে কান ধরানোর ঘটনায় তারকাদের প্রতিবাদ

  • আপডেট সময় : ০৬:১৯:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • / 270
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার তোপের মুখে ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। এরপর অনেকটাই বদলে গেছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। দেশের পটপরিবর্তনের পর বেড়েই চলেছে গণপিটুনি বা নির্যাতন। যেখানে অন্তবর্তীকালীন সরকার দেশের দায়িত্ব নিয়ে শান্তি ফেরানোর চেষ্টায় অনড়, সেখানে কিছু অতি উৎসাহী জনতা এই মব জাস্টিস ঘটিয়ে দেশের আইনশৃঙ্খলাকে প্রশ্নবিদ্ধ করছে।

সম্প্রতি দেশব্যাপী বেশ কিছু মব জাস্টিসের ঘটনা ঘটেছে। আর সে বিষয়গুলো নিয়ে সরব হয়েছে ঢাকার শোবিজ অঙ্গন। দেশের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া মব জাস্টিসের ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন তারা। ইতোমধ্যে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে প্রতিবাদ হতে দেখা গেছে নির্মাতা আশফাক নিপুণ, ঢাকাই চিত্রনায়িকা পরীমণি, সংগীতশিল্পী এলিটা করিমসহ অনেককে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক নারীকে কান ধরিয়ে ওঠ-বসা করাচ্ছে একদল উৎসাহী জনতা। তাদের তোপের মুখে পড়ে ওই ভুক্তভোগী নারী কান ধরে ওঠ-বস করতে অপারগতা প্রকাশ করছেন। কিন্তু, সেখানে উপস্থিত এক যুবক লাঠি দিয়ে ওই নারীকে আঘাত করেন। সেই লাঠির আঘাত থেকে রক্ষা পেতে ভুক্তভোগী ওই নারী কান ধরে ওঠ-বস করছেন। শুধু তাই নয়, পাশে দাঁড়িয়ে থাকা জনতারা ওই নারীর কান ধরে ওঠ-বস গণনাও করছিলেন। এ ঘটনাটি কক্সবাজারে ঘটেছে বলে জানা গেছে।

সেই ভিডিওটি ফেসবুকে শেয়ার করেন পরীমণি। ভিডিওতে ঘটে যাওয়া সেই নারীকে নির্যাতনের ঘটনায় নিন্দা প্রকাশ করেন তিনি। প্রতিবাদ জানিয়ে পরীমণি লেখেন, মানে! আপনারা এসব হতে দিচ্ছেন! আসলেই!

আরও পড়ুন

ওয়াজ মাহফিল করেন, পাশাপাশি নাটকও করতে দেন: সৈয়দ জামিল
এদিকে মব জাস্টিসের এ ঘটনায় রীতিমতো নিন্দা প্রকাশ করেন নির্মাতা আশফাক নিপুন। দেশে সম্প্রতি ঘটে যাওয়া মাজার ভাঙচুর, নেতাকর্মীদের হত্যা, মন্দির ভাঙচুর এমনকি কক্সবাজারে ঘটে যাওয়া সেই নারী নির্যাতনের ঘটনা নিয়েও অবগত তিনি। তাই সকল প্রকার মব জাস্টিস বন্ধে দেশের আইন প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন মহানগর খ্যাত এই নির্মাতা।

এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা কোথাও মব জাস্টিসের এই দৌড়াত্ম্য দেখতে চাই না। স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশকে আমার আহ্বান, অবিলম্বে বিষয়টিকে নজর দিয়ে নিয়ন্ত্রণ ও নির্মূল করা হোক। এ ধরনের বিচার বহির্ভূত হত্যা বা নির্যাতন, এগুলো কখনোই কাম্য নয়; এবং মব জাস্টিসের সকল ঘটনার বিচার হোক।’

এর আগেও সামাজিক মাধ্যমে মব জাস্টিস নিয়ে কথা বলেছিলেন এই নির্মাতা। তার কথায়, ‘গণপিটুনি, সম্মিলিত হামলা বন্ধ করেন। অপরাধী হলে আইনের হাতে তুলে দেন। আইনের শাসন ছাড়া দেশে গণতন্ত্র, ন্যায়বিচার আসবে না। মব জাস্টিসে লাভ শুধু হাসিনার, মনে রাইখেন।’

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কক্সবাজারে নারীকে কান ধরানোর ঘটনায় তারকাদের প্রতিবাদ

আপডেট সময় : ০৬:১৯:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪