ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া পুলিশ সদস্য আটক টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড হাজং ভাষার সুরক্ষায় বই প্রকাশ করলেন ডেপুটি স্পিকার কায়সার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার

করোনায় মৃত-আক্রান্ত বেড়েই চলেছে

  • আপডেট সময় : ১০:৪৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
  • / 121
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মহামারী করোনাভাইরাসে টানা দ্বিতীয় দিনের মতো আক্রান্ত ও মৃত বেড়েই চলেছে। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে দুই লাখ ৩১ হাজার ৪৯৫ জন। মারা গেছে এক হাজার ৮২২ জন মানুষ।

গতকাল মঙ্গলবার আক্রান্ত হয়েছিল এক লাখ ৪২ হাজার ১৯৯ জন মানুষ। মারা গিয়েছিল ৮৮৯ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ কোটি ৯১ লাখ ৫৯ হাজার ৫৫০ জনে। মোট মৃতের সংখ্যা ৬৭ লাখ ৯৪ হাজার ৩৯৯ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়েছে ৬৫ কোটি ১৯ লাখ ৫৩ হাজার ৫৫৪ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৫০ লাখ ৯২ হাজার ৪০৪ জনে। মোট মারা গেছে ১১ লাখ ৪৩ হাজার ৭৬০ জন।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৪৬ লাখ ৮৫ হাজার ৪৫০ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৭৬১ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে আছে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৯৬ লাখ ৫৪৮ জন। আর মারা গেছে এক লাখ ৬৪ হাজার ৮২৯ জন।

এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে আছে জার্মানি। আক্রান্ত হয়েছে মোট তিন কোটি ৮০ লাখ ৬৮ হাজার ৯১২ মানুষ। আর মৃত্যু হয়েছে এক লাখ ৬৭ হাজার ৬০৪ জনের।

তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৬৯ লাখ ৯৭ হাজার ৩২৮ জন। মারা গেছে ছয় লাখ ৯৮ হাজার ৩৮১জন মানুষ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

করোনায় মৃত-আক্রান্ত বেড়েই চলেছে

আপডেট সময় : ১০:৪৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩