ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

কর ফাঁকির মামলায় বিএনপি নেতা দুলুর বিচার শুরু

  • আপডেট সময় : ০৮:১৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
  • / 135
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আয়কর ফাঁকির অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হয়েছে।

রোববার ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক মো: আখতারুজ্জামান এ অভিযোগ গঠন করেন।

নিয়ম অনুযায়ী, দুলুর বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হয়। সে সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করেন এবং ন্যায় বিচার প্রার্থনা করেন।

দুলুর আইনজীবী তাহেরুল ইসলাম জানান, এর আগে আমরা অভিযোগ থেকে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর অব্যাহতি চেয়ে আবেদন করেছিলাম। আদালত শুনানি শেষে সেই আবেদনটি খারিজ করে দেন।

আদালত সূত্র জানিয়েছে, আগামী ১৪ মে এই মামলার সাক্ষ্যগ্রহণ শুনানি হবে।

মামলার অভিযোগে বলা হয়, ১৯৮৩ সাল থেকে শুরু করে মোট দুই কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ৫০১ টাকা আয়ের বিপরীতে ১০ লাখ টাকার আয়কর ফাঁকি দিয়েছেন তিনি। এছাড়া তিনি তার প্রকৃত আয় ও ব্যয় সম্পর্কে আয়কর বিভাগকে ভুল তথ্য দিয়েছেন।

এ ঘটনায় এনবিআরের সহকারী কর কমিশনার হাফিজ আল আসাদ ২০০৮ সালের ৩ আগস্ট দুলুর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে মামলা করেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কর ফাঁকির মামলায় বিএনপি নেতা দুলুর বিচার শুরু

আপডেট সময় : ০৮:১৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩