ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

কলম্বিয়ায় ভূমিধসে মৃত বেড়ে ৩৩

  • আপডেট সময় : ১১:৪২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
  • / 263
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কলম্বিয়ার রিসারালদা প্রদেশে একটি মহাসড়কের ওপর ভূমিধসে যানবাহন চাপা পড়ে মৃতের সংখ্যা ৩৩ জনে পৌঁছেছে। সোমবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলফোনসো প্রাদা এ খবর নিশ্চিত করেন।

গত দু’দিনে রাজধানী বোগোতা থেকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশটির দু’টি গ্রামে ভূমিধসের ঘটনা ঘটে। এতে ঘরবাড়ির ছাড়াও বিধ্বস্ত হয়েছে রাস্তাঘাট। টানা ভারী বৃষ্টির কারণেই এই দুর্যোগ বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

রিসারালদায় যে ভূমিধসে ঘটেছে তা পশ্চিম-মধ্য বিভাগের পেরেইরা-কুইবডো হাইওয়েতে একটি গাড়ি এবং একটি মোটরসাইকেলসহ পশ্চিমাঞ্চলীয় ভ্যালে দেল ককা বিভাগের কালি থেকে পশ্চিম চোকো বিভাগের কন্ডোটোতে যাত্রী বহনকারী একটি বাসকে চাপা দিয়েছে।

প্রাদা বলেছেন, আমরা তিন শিশুসহ ৩৩ জন মৃত ব্যক্তিকে শনাক্ত করেছি। আমরা নয়জনকে জীবিত উদ্ধার করেছি, তাদের মধ্যে চারজনের অবস্থা বর্তমানে গুরুতর।

তিনি বলেন, কলম্বিয়ার রিস্ক ম্যানেজমেন্ট ইউনিটের কর্মীরা এবং পরিবহন মন্ত্রণালয়ের ট্রানজিট অ্যান্ড ট্রান্সপোর্টেশন ডিরেক্টরেট, পুলিশ বিভাগ এবং সামরিক বাহিনী হতাহতদের উদ্ধার কাজ চালাচ্ছে।

প্রদা বলেছে, ভূমিধসের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ একটি দেশব্যাপী দুর্যোগের সর্বোচ্চ সতর্কতা ঘোষণা করার পরিকল্পনা করেছে, যা আরো কয়েক মাস অব্যাহত থাকবে।

তিনি বলেন, কলম্বিয়ার পেসিডেন্ট গুস্তাভো পেট্রো প্রতিকূল আবহাওয়ার মধ্যে সড়কপথের অবস্থা নির্ধারণ করতে মঙ্গলবারের মধ্যে রাজধানী বোগোটায় একটি জাতীয় ঐক্যবদ্ধ কমান্ড পোস্ট স্থাপনের নির্দেশ দিয়েছেন।

রিসারালদার গভর্নর ভিক্টর ম্যানুয়েল তামায়ো সাংবাদিকদের বলেছেন যে হাইওয়েটি দুর্ঘটনাটি ঘটেছে তার অবস্থা বেশি ভালো নয়। জীবিতদের খুঁজে বের করা এবং নিহতদের লাশ উদ্ধারের চেষ্টা চলছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কলম্বিয়ায় ভূমিধসে মৃত বেড়ে ৩৩

আপডেট সময় : ১১:৪২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২