ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেতানিয়াহুকে সমর্থন দিতে নারাজ জেডি ভ্যান্স উত্তাল ফ্রান্স: বিভিন্ন শহরে কারফিউ ও জনসমাবেশ নিষিদ্ধ চলতি মাসের বেতনের সঙ্গেই মিলছে নতুন পে স্কেলের সুবিধা নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪ শাহজালালসহ তিন বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নতুন ট্রলি ধর্মের ঊর্ধ্বে উঠে বাংলাদেশি পরিচয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপ: গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল পেকুয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৮৫১

কলম্বিয়ার কয়লা খনিতে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২১

  • আপডেট সময় : ১১:০২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
  • / 118
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কলম্বিয়ার কুন্দিনামার্কা বিভাগে মঙ্গলবারের কয়লা খনিতে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে পৌঁছেছে। বৃহস্পতিবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বলেছেন, আরো ১০ জন আটকে পড়া খনি শ্রমিকের লাশ পাওয়া গেছে।

দেশটির প্রেসিডেন্ট এক টুইটে লিখেছেন, ‘আমাকে এইমাত্র গভর্নর জানিয়েছে যে সব ধরনের উদ্ধার প্রচেষ্টা সত্ত্বেও, দুর্ভাগ্যবশত সুতাতাউসায় এই মর্মান্তিক দুর্ঘটনায় ২১ জন প্রাণ হারিয়েছে।’

তিনি আরো বলেন, ‘কয়লা খনি এলাকায় শ্রম ও ব্যবসায়িক পুনর্গঠন পরিকল্পনা ক্রমশ অপরিহার্য হয়ে উঠেছে। প্রতিটি শ্রমিকের মৃত্যু শুধু ব্যবসায়িক ব্যর্থতা নয়, সামাজিক ও সরকারি ব্যর্থতাও।’

কুন্দিনামার্কার গভর্নর নিকোলাস গার্সিয়া বলেছেন, উদ্ধারকারীরা ১০টি লাশ দেখেছেন এবং উত্তোলন প্রক্রিয়া শুরু করেছেন।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সামাজিক ও মনস্তাত্ত্বিক সেবার পাশাপাশি অর্থনৈতিক সাহায্যে সরকারের পূর্ণ সমর্থন থাকবে।

কুন্দিনামার্কা ফায়ার ক্যাপ্টেন আলভারো ফারফানের মতে, বিস্ফোরণ থেকে বেঁচে যাওয়া ৯ জন খনি শ্রমিকদের মধ্যে আটজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে এবং পরে ছেড়ে দেয়া হয়েছে।

ফারফান বলেন, ন্যাশনাল মাইনিং এজেন্সি মিনমাইনার কোম্পানির অন্তর্গত আন্তঃসংযুক্ত খনিতে বিস্ফোরণের কারণ নির্ধারণের জন্য তদন্ত শুরু করবে, যেটি ৩০ বছর ধরে কাজ করছে।

ন্যাশনাল মাইনিং এজেন্সি বলেছে যে তারা মিনমিনারের কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছে এবং বিস্ফোরণের পর খনির পরিস্থিতি মূল্যায়ন শুরু করেছে।

সূত্র : ইএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কলম্বিয়ার কয়লা খনিতে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২১

আপডেট সময় : ১১:০২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩