ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

কলম্বিয়ায় ভূমিধসে ৩ জনের মৃত্যু, আটকা পড়েছে ২০ জন

  • আপডেট সময় : ১১:৫৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২
  • / 232
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কলম্বিয়ায় রোববার ভূমিধসে তিনজনের মৃত্যু হয়েছে ও কাদামাটিতে প্রায় ২০ জন আটকা পড়েছে। একটি রাস্তার ওপর এ ভূমিধস হয়। দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

খবরে বলা হয়, কলম্বিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে পুয়েব্লো রিকো নামের পৌরসভার একটি প্রত্যন্ত এলাকায় এ দুর্ঘটনায় একটি বাস ও মোটরসাইকেলে আটকা পড়া লোকজনকে উদ্ধারে ক্রুরা চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো টুইটার বার্তায় লিখেছেন, ‘ঘটনাস্থল থেকে নয়জনকে উদ্ধার করা হয়েছে। এতে তিনজন প্রাণ হারিয়েছে এবং এখনো প্রায় ২০ জন আটকাবস্থায় রয়েছে। এটি একটি মর্মান্তিক ঘটনা।’

বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে এক কন্যা শিশু রয়েছে। তার বয়স প্রায় সাত বছর।

এ ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া এক ব্যক্তি বলেন, ওই বাস চালকের বুদ্ধিমত্তায় ভূমিধসের ঘটনায় আরো বড় ক্ষতির হাত থেকে রেহাই পাওয়া গেছে।

আন্দ্রেস ইবারগুয়েন বেতার কেন্দ্র লোরো স্টেরিও বলেন, ‘ভূমিধসের সময় বাসের চালক কিছুটা পিছনে সরে আসে এবং এতে বড় দুর্ঘটনা এড়ানো যায়।’

প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, বাসটি ২৫ জন যাত্রী নিয়ে কলি নগরী থেকে রওনা দিয়েছিল।

সরকার জানায়, আগস্টে শুরু হওয়া এই বর্ষা মৌসুম কলম্বিয়ার ইতিহাসে বিগত ৪০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হিসেবে দেখা দিয়েছে।
সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কলম্বিয়ায় ভূমিধসে ৩ জনের মৃত্যু, আটকা পড়েছে ২০ জন

আপডেট সময় : ১১:৫৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২