ঢাকা ০৮:২০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও চরফ্যাশন-ঢাকা নৌরুটে রোটেশন প্রথায় জিম্মি লঞ্চ যাত্রীরা চাঁদাবাজদের ধরতে আসছে নতুন আইন: আইজিপি নতুন পোশাকে যাত্রা শুরু করছে পিআইএ কেবিন ক্রু ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণ হারালেন চার পাইলট চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে প্রায় ৩৯ লাখ টাকার ভারতীয় শাড়ি রাষ্ট্রদূত দাউদ আলীকে ফেরানো মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত: শামা ওবায়েদ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা পুলিশ বল প্রয়োগে ফ্যাসিবাদী, না করলে দুর্বল: আইজিপি ফেনীর ফাজিলপুরবাসীর দাবী আলহাজ্ব মাওলানা নুরুল আমিনকে বিএনপির মনোনয়ন দেয়া হোক

কানাডায় ফের জয়ের দিকে ট্রুডো

  • আপডেট সময় : ১২:২৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯
  • / 253
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

কানাডার জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ক্ষমতাসীন লিবারেল পার্টি ফের জয় পেতে যাচ্ছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে।

সোমবার কানাডায় জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার পর কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (সিবিসি) প্রদর্শিত ফলাফলেও এমন ধারণাই পাওয়া গেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

কানাডার স্থানীয় সময় রাত সাড়ে ১০টা পর্যন্ত আসা ফলাফলে দেশটির ৩০৪টি ইলেক্টোরাল ডিস্ট্রিক্টের মধ্যে ১৪৬টিতে লিবারেলরা হয় এগিয়ে আছে অথবা নির্বাচিত হয়েছে বলে সিবিসি জানিয়েছে।

দ্বিতীয়বারের মতো একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ট্রুডোর দলকে ১৭০টি আসনে জয় পেতে হবে। অন্যথায় ট্রুডোকে একটি সংখ্যালঘু সরকার গঠন করতে হবে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো আইন পাস করতে তাকে বামপন্থী বিরোধীদলগুলোর সমর্থনের ওপর নির্ভর করতে হবে।

এতে ৩৩৮ আসনের হাউস অব কমন্সে ট্রুডোর অবস্থান গত মেয়াদের চেয়ে দুর্বল হবে।

কানাডার অপর দলগুলোর মধ্যে কুইবেক প্রদেশের বিচ্ছিন্নতাবাদী জোট কিবেকুয়া ওই প্রদেশটিতে ৩৩ আসনে এগিয়ে আছে অথবা জয়ী হয়েছে। গ্রিন পার্টি একটি আসনে এগিয়ে আছে অথবা জয় পেয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কানাডায় ফের জয়ের দিকে ট্রুডো

আপডেট সময় : ১২:২৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯