ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চলতি মাসের বেতনের সঙ্গেই মিলছে নতুন পে স্কেলের সুবিধা নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪ শাহজালালসহ তিন বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নতুন ট্রলি ধর্মের ঊর্ধ্বে উঠে বাংলাদেশি পরিচয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপ: গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল পেকুয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৮৫১ পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত এমিরেটস ফ্লাইট, দিল্লিতে ভোগান্তিতে যাত্রীরা ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

কান্দাহারে ৩ একর আফিম খেত ধ্বংস করল তালেবান

  • আপডেট সময় : ১১:২৯:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩
  • / 116
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আফগানিস্তান থেকে আফিম চাষ নির্মুল করতে অভিযান অব্যাহত রেখেছে ক্ষমতাসীন তালেবান সরকার। এরই অংশ হিসেবে শনিবার দেশটির কান্দাহার অঞ্চলের তিন একর আফিমের খেত ধ্বংস করা হয়েছে।

রোববার আলজাজিরা জানায়, গত বছরের এপ্রিলে ইসলামী আমিরাত আফগানিস্তানে আফিম চাষ নিষিদ্ধ ঘোষণার পর সরকারের এই অভিযান। ওই সময় মাদকদ্রব্য হাশিশ তৈরির উপাদান গাঁজা চাষও দেশটিতে নিষিদ্ধ করা হয়।

তালেবানের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মোল্লা আব্দুল হক আখুন্দজা জানান, স্বরাষ্ট্রমন্ত্রণালয় মাদক নির্মুলে গত বছর অন্তত তিন হাজার ৭০০ অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে কমপক্ষে চার হাজার ৬৫০ জনকে গ্রেফতার করা হয়েছে ও ১৪৮টি মাদক তৈরির কারখানা ধ্বংস করা হয়েছে এবং জব্দ করা হয়েছে ৪০৪ টন বিভিন্ন প্রকার মাদক।

একইসাথে এক হাজার ১৪৭ হেক্টর জমি মাদক চাষ থেকে মুক্ত করা হয়েছে বলেও জানালেন উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মোল্লা আব্দুল হক।

সূত্র : আলজাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কান্দাহারে ৩ একর আফিম খেত ধ্বংস করল তালেবান

আপডেট সময় : ১১:২৯:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩