ঢাকা ০১:১০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখলমুক্ত হয়ে খেলার মাঠ এখন শিশুদের জন্য উন্মুক্ত সাতক্ষীরায় আলোচিত যুবক মৃত্যুর ঘটনায় মূল অভিযোগে জড়িত ব্যক্তি ভিয়েতনামের কোয়াং ত্রি বিমানবন্দরে সফল কারিগরি ফ্লাইট পরিচালনা প্রধানমন্ত্রী: জাতীয় স্বার্থে সরকার সব দেশের সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ় পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য ও চলাচল সাময়িক স্থগিত ইরানের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা, আটক ১ কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ড: নিহত ও আহতের খবর কলকাতায় পূজামণ্ডপ ধসে ১৭ জনের প্রাণহানি, আহত অন্তত ২০ ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি

কাবুলে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিস্ফোরণ, নিহত ২০

  • আপডেট সময় : ১১:৩৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩
  • / 132
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আফগানিস্তানের রাজধানী কাবুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি আত্মঘাতী বোমা বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেই এক ব্যক্তি হাতে থাকা একটি ডিভাইসের মাধ্যমে বিস্ফোরণটি ঘটায়। এ সময় হতাহতের ঘটনাটি ঘটে। খবর হিন্দুস্তান টাইমসের।

আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যম জানায়, বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা কাবুল। এতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংবাদ সংস্থা এএফপির গাড়িচালক জামশেদ করিমি বলছেন, ‘আমি দেখেছি একজন ব্যক্তি নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দিচ্ছেন।’

জামশেদ করিমির বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে, এই বিস্ফোরণ কোনো আত্মঘাতী বোমা হামলা হতে পারে।

তিনি বলেন, ‘আমি অন্তত ২০ থেকে ২৫ জনকে দেখেছি। আমি জানি না তাদের মধ্যে কতজন মারা গেছেন বা আহত হয়েছেন।’

তিনি আরো বলেন, লোকটি আমার গাড়ির পাশ দিয়ে যাওয়ার কয়েক সেকেন্ড পরেই একটি বিকট শব্দ হয়।

স্থানীয় বাসিন্দা ও সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম মন্ত্রণালয়ের কাছে একটি বিকট বিস্ফোরণের খবর দিয়েছে। সরকারের মুখপাত্ররা তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি এবং কোনো সংগঠনও এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি এখনো।

সূত্র : আলজাজিরা ও হিন্দুস্তান টাইমস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাবুলে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিস্ফোরণ, নিহত ২০

আপডেট সময় : ১১:৩৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩