ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠন ও আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব

কুয়েতের কাছে ড্রোন বিক্রি করছে তুরস্ক

  • আপডেট সময় : ০৩:২৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩
  • / 131
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কুয়েতের কাছে ৩৭০ মিলিয়ন ডলারে সশস্ত্র ড্রোন বিক্রি করতে যাচ্ছে তুরস্ক। তবে তুর্কি প্রতিরক্ষা প্রতিষ্ঠান বায়কার কয়টি ড্রোন কুয়েতের কাছে বিক্রি করবে, তা প্রকাশ করা হয়নি।

সিরিয়া, লিবিয়া ও আজারবাইজানের যুদ্ধে সাফল্য লাভ করার প্রেক্ষাপটে তুরস্কের বায়কারের টিবি২ ড্রোনের আন্তর্জাতিক চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পায়।। আর রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের সফলভাবে এই ড্রোন ব্যবহারের ফলে এর চাহিদা আরো বেড়ে যায়।

বায়কার এক বিবৃতিতে জানায়, বায়রাকতার টিবি২ ড্রোন রফতানি নিয়ে কুয়েত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে ৩৭০ মিলিয়ন ডলারের একটি চুক্তি হয়েছে।

কুয়েতের কাছে কতটি ড্রোন বিক্রি করা হবে, সে ব্যাপারে অবশ্য কিছু বলা হয়নি।

বিবৃতিতে বলা হয়, ২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও চীনা প্রতিষ্ঠানগুলোকে হারিয়ে বায়কার এগিয়ে চলেছে।

কুয়েত ক্রয় করায় বায়াকতার টিবি২ ড্রোন কেনা দেশের সংখ্যা ২৮-এ উন্নীত হলো।

সূত্র : মিডলইস্ট মনিটর

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুয়েতের কাছে ড্রোন বিক্রি করছে তুরস্ক

আপডেট সময় : ০৩:২৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩