ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্ত্রাসবিরোধী আইনে মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক গ্রেপ্তার: মিরপুরে অভিযান আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন, গোপালগঞ্জে ড্রোন-বডি ক্যামেরায় নজরদারি পুকুর পাড়ে সাইকেল-জুতা: মিলল নিখোঁজ কিশোরের মরদেহ তিস্তার দুর্গম চরে বরইগাছের নিচে শিক্ষার প্রথম পাঠ খুলনা কর আপিল অঞ্চলে ১০টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি: আবেদন শুরু ৩০ নভেম্বর ২০২৬ খুলনা কর আপিল অঞ্চলে ১০ পদে বিশাল নিয়োগ: ১০ জেলার প্রার্থীদের সুবর্ণ সুযোগ গোপালগঞ্জের এইচএসসি সম্পূরক পরীক্ষা ফরিদপুর ও মাদারীপুরে উন্নয়নের মানবিকতা: সর্বজনীন মর্যাদা ও ন্যায়বিচারই মূল ভিত্তি পদ্মা সেতু সংলগ্ন এলাকায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ: যুবলীগ কর্মী নিহত, উত্তেজনা বন্ধুদের অনুপ্রেরণায় জিমের রেস্তোরাঁ: সফল উদ্যোক্তা হওয়ার এক অসাধারণ গল্প

কেউ কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারবে না : প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ১১:২১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২
  • / 175
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কিছু বলা থেকে এবং যে কোনো ধর্মের বিরুদ্ধে যায় এমন কোনো ঘটনাকে বড় করে দেখানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। এ ছাড়াও এই ব্যাপারে সরকারের গৃহীত শাস্তিমূলক ব্যবস্থাগুলোর দিকে নজর দিতে বলেছেন। তিনি বলেছেন, ‘কেউ কোনো ধর্মের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে পারবে না। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কিছু কেউ বলতে পারবে না। এটা যেকোনো ধর্মের জন্যই প্রযোজ্য। কারণ, এটা কারো বিশ্বাস, ঈশ্বরের প্রতি বিশ্বাস।’

মঙ্গলবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির-প্রাঙ্গণে দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়েরর সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি গণভবন থেকে ভার্চুয়ালি এই কর্মসূচিতে যোগ দেন।

শেখ হাসিনা বলেন, ‘দেশের কোনো এলাকায় সংঘটিত কোনো ঘটনাকে বড় করে দেখাবেন না। বরং আপনাদের সবার কাছে আমার অনুরোধ ওই ঘটনার বিরুদ্ধে সরকারের শাস্তিমূলক ব্যবস্থার দিকে নজর দিন।’

তিনি দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হিন্দু জনগণসহ সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আমি এ ব্যাপারে আপনাদের সহযোগিতা চাইব। আশা করি আপনারা সহযোগিতা করবেন।

তিনি আরো বলেন, সরকার সর্বদা দেশের অসাম্প্রদায়িক চেতনা বা ধর্মনিরপেক্ষ চরিত্রকে সমুন্নত রাখার চেষ্টা করছে এবং তা বজায় রেখে সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কেউ কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারবে না : প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১১:২১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২