ঢাকা ০৪:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

কোনো ইস্যু না পেয়ে বেপরোয়া বিএনপি এখন প্রধানমন্ত্রী’র সৌদি আরব সফর নিয়ে সমালোচনা : ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০৩:২০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০১৭
  • / 382
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোনো ইস্যু না পেয়ে বেপরোয়া বিএনপি এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব সফরের সমালোচনা শুরু করেছে। তারা একটার পর একটা ইস্যু খোঁজে।

আজ মঙ্গলবার রাজধানীর বিমানবন্দর সড়কে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চলমান মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সৌদি আরবে এমন একটা অনুষ্ঠান যেখানে আমেরিকার প্রেসিডেন্ট এসেছেন। মুসলিম ৫০টি দেশ এসেছে। এটা নিয়ে বিতর্ক তোলার তো কোনো কারণ নেই। আর তারা যদি প্রধানমন্ত্রীর ক্ষমতায় থাকত এবং বেগম জিয়া যদি অনুষ্ঠানে যেতেন তাহলে এ নিয়ে তো তাঁরা উল্লসিত উচ্ছসিত হতেন। এখন কেন হতাশা।’ তিনি বলেন, বিএনপি খালি একটার পর একটা ইস্যু খোঁজে। তাদের সব ইস্যু শেষ পর্যন্ত মাঠে মারা যায়। বেপরোয়া গাড়ি, বেপরোয়া ড্রাইভারের মতো বেপরোয়া বিএনপি। কখন যেকোনো দুর্ঘটনা ঘটবে, সেটি নিয়ে আমরা শঙ্কা প্রকাশ করছি। যে কার্যালয়ে বসে বিএনপি গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র হয়েছিল, সেই কার্যালয়ে বসেই বিএনপি নেতারা এখন গণতন্ত্র রক্ষার কথা বলছেন। যে অফিসে গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র হয়েছে, সেই অফিসকে বলছে গণতন্ত্রের প্রতীক। সবাই যানে সেখান থেকে ১৬৫ জন মানুষকে পুড়িয়ে মারা হয়েছে।

ঢাকার প্রবেশ পথ গুলোর সৌন্দর্য বৃদ্ধি করা হবে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ঢাকার সব প্রবেশপথগুলো আউটসোর্সিং এরমাধ্যমে আমারা বিউটিফিকেশন করব। ঢাকা-সাভার জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত ওই রাস্তা, তারপর এদিকে দাউদকান্দি পর্যন্ত। এই কাজটা তো অনেক দূর এগিয়ে গেছে। পর্যায়ক্রমে অন্যান্য এন্ট্রি পয়েন্টে বিউটিফিকেশন করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোনো ইস্যু না পেয়ে বেপরোয়া বিএনপি এখন প্রধানমন্ত্রী’র সৌদি আরব সফর নিয়ে সমালোচনা : ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৩:২০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০১৭