ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

কোনো সচিব সভা করিনি : মন্ত্রিপরিষদ সচিব

  • আপডেট সময় : ০৭:৩৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩
  • / 186
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মন্ত্রিপরিষদ সচিব মো: মাহবুব হোসেন বলেছেন, প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব সভা অনুষ্ঠিত হয়েছে। তবে আলাদা কোনো বিশেষ সভা করা হয়নি।

সোমবার সচিবালয়ে এ সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে সচিব সভা ডাক হয়েছে বলে বিভিন্নি গণমাধ্যমের খবরে বলা হয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিশেষ কোনো মিটিং না। নিয়মিত যে মিটিং, সেটিই হয়েছে। এটি আগামীকাল হওয়ার কথা ছিল, ওই সময় আমার অন্য একটি প্রোগ্রাম আছে। সেজন্য আমি মিটিংটি এগিয়ে নিয়ে এসেছি।

আলাদা করে সচিব সভা হয়েছে কি না- প্রশ্নের জবাবে তিনি বলেন, না, না, না। আমাদের সাধারণ সভা হয়েছে। এটি সচিব সভা নয়, আলাদা সচিব সভা নয়। আমাদের যে কমিটি সে কমিটির সভা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের পক্ষ থেকে বিশেষ কোনো নির্দেশনা দেয়া হয়নি। মিটিংয়ে সাধারণত যেসব জিনিস আলোচনা করি, সেটা আলোচনা করেছি। অনেকগুলো প্রস্তাব ছিল, কিছু নিয়োগ বিধি ছিল, অর্গানোগ্রাম অ্যাপ্রুভ করার বিষয় ছিল- সেগুলো আমরা করেছি। সরকারি হাসপাতালের নিয়োগবিধি আমরা করে দিয়েছি। শিল্প মন্ত্রণালয়ের একটি প্রস্তাবও আমরা না করিনি, আমরা বলেছি এটি আইনের মাধ্যমে যেতে হবে। আইন প্রণয়নের পরামর্শ দিয়েছি।

নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না-জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই সভায় এটা নিয়ে আলোচনা হয় না। আমরা আলাদা কোনো সচিব সভা করিনি।

মাঠ প্রশাসনের নির্বাচনের আগে কিভাবে কাজ হবে, সে বিষয়ে আলোচনা হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, না, না, না। এ রকম কোনো বিষয়ে না।

মাহবুব হোসেন বলেন, প্রকল্প বাছাই করার ক্ষেত্রে, প্রকল্পে অর্থায়ন আমরা যাতে ইন্টারন্যাশনাল উইন্ডোগুলো তৈরি হয়েছে সেখানে যেন সচিবরা একটু বেশি নজর দেয় সে বিষয় নিয়ে কথা হয়েছে।

নির্বাচনের আগে সরকারের মেগা প্রকল্প শেষ করার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না, এ প্রশ্নে মাহবুব বলেন, না না, ওইসব নিয়ে আলোচনা হয়নি।

কয়েকজন সচিব জানিয়েছেন, সচিব সভা হয়েছে। একজন সাংবাদিক বিষয়টি জানিয়ে মন্ত্রিপরিষদ সচিবের দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে মাহবুব হোসেন বলেন, কোনো সচিব এ কথা বলে থাকলে তাকে জিজ্ঞেস করেন, আমাকে নয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোনো সচিব সভা করিনি : মন্ত্রিপরিষদ সচিব

আপডেট সময় : ০৭:৩৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩