ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

কোভিডে গত সপ্তাহে ৮৫০০ লোকের মৃত্যু হয়েছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  • আপডেট সময় : ১২:৫৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
  • / 144
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেন, কোভিড-১৯ এর কারণে গত সপ্তাহে ৮ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। মহামারীর তিন বছর পরে, যখন সংক্রমণ প্রতিরোধ ও জীবন বাঁচানোর জন্য আমাদের কাছে অনেক সরঞ্জাম রয়েছে এ সময় এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ড. টেড্রোস আধানম গেব্রেয়েসাস গত শনিবার ডব্লিউএইচও’র কোভিড-১৯ এর ওমিক্রন প্রকরণ ঘোষণার বার্ষিকীতে বলেন, এটি তার পূর্বসূরি ডেল্টার চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি সংক্রামক বলে প্রমাণিত হয়েছে এবং সংক্রমণের তীব্রতার কারণে উল্লেখযোগ্য হারে মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে।

ডব্লিউএইচও প্রধান বলেন, ওমিক্রোন বিবর্তিত হয়েছে এবং ওমিক্রনের ৫০০টিরও বেশি ধরণ ছড়িয়ে পড়েছে এবং তাদের সবগুলো ‘অত্যন্ত সংক্রামক’। এ ধরনের ভাইরাস একাধিকবার মিউটেশনের মধ্য দিয়ে যায়, যে কারণে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কাজ করে না।

যদিও ডব্লিউএইচও বিশ্বাস করে যে বিশ্ব ‘মহামারীর জরুরি পর্যায় শেষ হয়ে গেছে‘ বলার কাছাকাছি রয়েছে।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাক্কলন অনুযায়ী, বিশ্বের মোট জনসংখ্যার ৯০ শতাংশ মানুষ ইতোমধ্যে ভ্যাকসিন নেয়ার কারণে কোভিড সংক্রমণের বিরুদ্ধে সুরক্ষিত আছেন। তা সত্ত্বেও, টেড্রোস বলেন, ‘আমাদের লক্ষ্য এখনো পূরণ হয়নি।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোভিডে গত সপ্তাহে ৮৫০০ লোকের মৃত্যু হয়েছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট সময় : ১২:৫৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২