ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যালিফোর্নিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ মার্কিন সেনা নিহত

  • আপডেট সময় : ০৬:০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪
  • / 283
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে পাঁচ সেনা নিহত হয়েছেন। শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, হেলিকপ্টারটি নাভাদা থেকে ক্যালিফোর্নিয়া যাচ্ছিল। এ সময় সান ডিয়াগোর বাইরে প্রত্যন্ত এলাকায় তুষার ঝড়ের কবলে পড়ে বিধ্বস্ত হয়েছে। এটি ইউএস মেরিন কার্পোস-এর প্রশিক্ষণ হেলিকপ্টার ছিল।

ইউএস মেরিন ক্রপস জানিয়েছে, সিএইচ-৫৩ই সুপার স্ট্যালিয়ন হেলিকপ্টারটি সান ডিয়াগোর পূর্বের একটি পাহাড়ি প্রত্যন্ত অঞ্চলে বিধ্বস্ত হয়। মঙ্গলবার রাতে সেটি ক্যালিফোর্নিয়ার মিরামারে মেরিন কর্পোস এয়ার স্টেশনের পথে রওয়ানা হয়েছিল।

এক বিবৃতিতে থার্ড মেরিন এয়ারক্রাফট উইংয়ের কমান্ডার মেজর জেনারেল মাইকেল বোর্গস্কাচল জানান, আমাদের থার্ড মেরিন এয়ারক্রাফট উইং এবং ফ্লাইং টাইগারের প্রশিক্ষণ চলাকালে পাঁচ সেনা নিহত হয়েছেন।

সূত্র : রয়টার্স

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ক্যালিফোর্নিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ মার্কিন সেনা নিহত

আপডেট সময় : ০৬:০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪