ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালসহ তিন বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নতুন ট্রলি ধর্মের ঊর্ধ্বে উঠে বাংলাদেশি পরিচয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপ: গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল পেকুয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৮৫১ পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত এমিরেটস ফ্লাইট, দিল্লিতে ভোগান্তিতে যাত্রীরা ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার ববি হাজ্জাজ |: প্রাথমিক শিক্ষার সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ

ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে উত্তর কোরিয়া

  • আপডেট সময় : ০৬:৫৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
  • / 107
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

উত্তর কোরিয়া মঙ্গলবার যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে, প্রশান্ত মহাসাগরে তাদের পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় গুলি করে ভূপাতিত করা হলে এটি হবে ‘সুস্পষ্ট যুদ্ধ ঘোষণা’।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া পারমাণু অস্ত্রধারী পিয়ংইয়ংয়ের ক্রমবর্ধমান হুমকির মুখে যৌথ মহড়াসহ প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করেছে। পিয়ংইয়ং সাম্প্রতিক মাসগুলোতে নিষিদ্ধ অস্ত্র পরীক্ষার মহড়া পরিচালনা করেছে।

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া নিয়ে তুমুল সমালোচনা করে ও আগ্রাসনের মহড়া বলে বর্ণনা করে উত্তর কোরিয়া বলেছে, তার পারমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিগুলো কেবলমাত্র আত্মরক্ষার জন্য।

উত্তর কোরীয় নেতা কিম জং উনের ক্ষমতাধর বোন কিম ইয়ো জং এক বিবৃতিতে উত্তর কোরিয়ার অফিসিয়াল নাম উল্লেখ করে বলেন, ‘আমাদের কৌশলগত অস্ত্র পরীক্ষার বিরুদ্ধে বাধা দেয়ার মতো সামরিক প্রতিক্রিয়া দেখানো হলে তা ‘গণপ্রজাতন্ত্রী কোরিয়ার (ডিপিআরকে)’ বিরুদ্ধে যুদ্ধের একটি স্পষ্ট ঘোষণা হিসেবে বিবেচিত হবে।’

‘কোরিয়ান সেন্টাল নিউজ এজেন্সি’ প্রকাশিত এক বিবৃতিতে প্রশান্ত মহাসাগর মার্কিন যুক্তরাষ্ট্র বা জাপানের ডোমিনিয়ামের অন্তর্ভুক্ত নয় উল্লেখ করে বলেন, ‘উত্তর কোরিয়া যেকোনো সময় যথাযথ, দ্রুত ও অপ্রতিরোধ্য পদক্ষেপ নেয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে।’

এদিকে এই মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী পাঁচ বছরের মধ্যে তাদের বৃহত্তম যৌথ মহড়া করবে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার একটি পৃথক বিবৃতিতে, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ইচ্ছাকৃতভাবে’ উত্তেজনা বাড়ানোর অভিযোগ করেছে।

সূত্র : এএফপি/বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে উত্তর কোরিয়া

আপডেট সময় : ০৬:৫৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩