ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়ে ইরানের বিষয়ে দ্বিধায় ট্রাম্প

খালেদা জিয়াকে নিয়ে সিনেমার অনুমতি দেয়নি বিএনপি

  • আপডেট সময় : ০২:৪৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
  • / 143
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন এম কে জামান। সিনেমার নাম চূড়ান্ত করা হয়েছে ‘মাদার অব ডেমোক্রেসি’। পরিচালক সমিতিতে সিনেমাটির নামও নিবন্ধন করেছেন পরিচালক। প্রযোজনা করছে আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি।

সিনেমাটির নির্মাতা জানিয়েছেন, সিনেমাটি নির্মাণের আগে আমরা খালেদা জিয়ার অনুমতি নিয়েছি।

তবে খালেদা জিয়াকে নিয়ে কাউকে কোনো প্রকার সিনেমা বা ডকুমেন্টরি বানানোর অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে বিএনপি। মঙ্গলবার (২০ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ঘোষণা দেয় বিএনপি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি জানায়, ‘বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কোনো সিনেমা বা ডকুমেন্টরী বানানোর কোনো প্রকার অনুমতি জিয়া পরিবারের কোনো সদস্য কিংবা বিএনপির পক্ষ থেকে দেয়া হয়নি।

এদিকে “মাদার অব ডেমোক্রেসি নামে সিনেমাটির নাম ইতোমধ্যে নিবন্ধন করা হয়েছে পরিচালক সমিতিতে। এ ব্যাপারে নির্মাতা এম কে জামান সংবাদমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে সিনেমাটি নিয়ে আমরা কাজ করছিলাম। বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করেছি। ম্যাডামের (খালেদা জিয়া) জীবনবৃত্তান্ত আমরা বিস্তারিত জেনেছি।সিনেমাটি নির্মাণের আগে আমরা ম্যাডামের অনুমতি নিয়েছি। বাংলাদেশের সঠিক গণতন্ত্র এবং জনগণকে তা জানার জন্য সিনেমাটি তাদের দেখতে হবে।”

তবে সিনেমাটিতে কোন কোন শিল্পী অভিনয় করবেন এ সম্পর্কে কিছু বলতে চাননি নির্মাতা। এ জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে বলে জানান তিনি।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খালেদা জিয়াকে নিয়ে সিনেমার অনুমতি দেয়নি বিএনপি

আপডেট সময় : ০২:৪৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪