ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকৃত সফলতার পথে মুমিনের জীবনযাপনের ৮টি মৌলিক গুণ নাশকতা ও আতঙ্ক ছড়াতে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি ইয়েমেনে সৌদি বিমান হামলায় ৩৩ জনের প্রাণহানি ঢাকা মহানগর উত্তর যুবদলের আংশিক আহ্বায়ক কমিটি গঠিত শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলছে: আইনমন্ত্রী আর্থিকের চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতিতে বিচার বিভাগের বেশি ক্ষতি: আইনমন্ত্রী অর্থনৈতিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী যাত্রাবাড়ীতে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল নিয়ে দুইজনের পালানোর অভিযোগ শাহজালালে লাগেজ ব্যবস্থাপনার উন্নতিতে সন্তুষ্ট জামায়াত নেতা রেজাউল করিম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লাসীমার বিধিনিষেধ তুলে নিল ইরান

খালেদা জিয়ার ‘ভিশন-২০৩০’র আলোকেই নতুন রূপরেখা : মোশাররফ

  • আপডেট সময় : ০৮:৪৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২
  • / 237
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাষ্ট্রকাঠামো ও সংবিধানের সার্বিক সংস্কারের সংক্ষিপ্তভাবে রূপরেখা ঘোষণা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বিস্তারিতভাবে তা উপস্থাপন করেন।

সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে গুলশানের ওয়েস্টিন হোটেলে এক অনুষ্ঠানে এ রূপরেখা ঘোষণা দেয়া হয়।

এ সময় খন্দকার মোশাররফ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষিত ‘১৯-দফা’ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত বিএনপি’র ‘ভিশন-২০৩০’-এর আলোকে এই রূপরেখাটি প্রস্তুত করা হয়েছে।

পরে তিনি ২৭ দফার রূপরেখা উপস্থাপন করেন। এবং বলেন, পরবর্তী যথাসময়ে অন্যান্য বিষয়ভিত্তিক সংস্কার প্রস্তাব ও উন্নয়ন কর্মসূচি প্রকাশ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দীন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন, আলতাফ হোসেন চৌধুরী ও নিতাই রায় চৌধুরী প্রমুখ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খালেদা জিয়ার ‘ভিশন-২০৩০’র আলোকেই নতুন রূপরেখা : মোশাররফ

আপডেট সময় : ০৮:৪৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২