ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

খালেদা জিয়াকে ‘কারাগারের রোজনামচা’ বই পড়ার আহবান মেননের

  • আপডেট সময় : ০৩:৪৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৮
  • / 468
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  কারাগারে বসে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ‘কারাগারের রোজনামচা’ বই পড়ার আহবান জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ও বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

তিনি বলেন, ‘কারাবন্দী খালেদা জিয়াকে বঙ্গবন্ধুর “কারাগারের রোজনামচা” পৌছে দেয়া উচিত। তাহলেই তিনি বুঝতে পারবেন বাংলাদেশের স্বাধীনতা আনতে বঙ্গবন্ধুসহ রাজনৈতিক নেতাদের জেলে কী ধরনের জীবনযাপন করতে হয়েছে। সে তুলনায় তিনি প্রথম দিন থেকেই কারাগারে রানির হালে আছেন।’

রাশেদ খান মেনন শনিবার জাতীয় প্রেস ক্লাবের ভি আই পি লাউঞ্জে আওয়ামী বাস্তুহারা লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সংগঠনের সভাপতি নুরুদ্দিন খানের সভাপতিত্বে সভায় ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট এম এ হামিদ খান, কলাবাগান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।

রাশেদ খান মেনন বলেন, ‘কারাগারে কেউ বাইরে থেকে ব্যাক্তিগত পারিচারিকা পান তা আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে জানা নাই। আর কেউ যদি ডিভিসনের আবেদন না করেই ডিভিসন দেয়া হয়নি বলে প্রচার পেতে চায় তাহলে আর কিছুই বলার থাকে না। মূলত এসব কথা বলার আড়ালে বেগম জিয়ার দুর্নীতিকেই আড়াল কারার চেষ্টা করা হচ্ছে।’

তিনি বলেন, দুর্নীতি দুর্নীতিই। দুর্নীতির কোনো লঘু গুরু দণ্ড নাই। এ কারণে বেগম খালেদা জিয়ার সাজা নিয়ে মায়া কান্না করার কোনোই অবকাশ নেই।

সূত্রঃবাসস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খালেদা জিয়াকে ‘কারাগারের রোজনামচা’ বই পড়ার আহবান মেননের

আপডেট সময় : ০৩:৪৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৮