ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, তেলবাহী জাহাজে আগুন মজুরি বৃদ্ধির ঘোষণায় গাজীপুরে কাজে ফিরলেন পোশাক শ্রমিকরা ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধী নেতা গাদি আইজেনকোট ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত

খালেদা জিয়ার উকিল নোটিশ আইনিভাবেই মোকাবেলা করা হবেঃ অর্থমন্ত্রী

  • আপডেট সময় : ০৩:২৭:১২ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭
  • / 260
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  বর্তমান সরকার কৃষিবান্ধব উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। শনিবার সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের অর্থনীতির মূল ভিত্তি হলো কৃষি। দিন দিন আমাদের জমির পরিমাণ কমছে, তার সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে খাদ্যের চাহিদা। বর্তমান সরকারের কার্যকরী পদক্ষেপের ফলে আমরা খাদ্যশষ্য বিদেশে রপ্তানি করছি। অর্থমন্ত্রী বলেন, কৃষিতে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করতে কৃষিবিদদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আর এক্ষত্রে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনস্বীকার্য।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সৌদি আরবে খালেদা জিয়া ও তার পরিবারের অবৈধ সম্পদ প্রসঙ্গে প্রধানমন্ত্রী যে অভিযোগ করেছেন, নিশ্চই তার পেছনে যথেষ্ট তথ্য আছে এবং সেটা প্রমান করা যাবে। তিনি বলেন, খালেদা জিয়ার পাঠানো উকিল নোটিশ আইনিভাবেই মোকাবেলা করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খালেদা জিয়ার উকিল নোটিশ আইনিভাবেই মোকাবেলা করা হবেঃ অর্থমন্ত্রী

আপডেট সময় : ০৩:২৭:১২ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭