ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মজুরি বৃদ্ধির ঘোষণায় গাজীপুরে কাজে ফিরলেন পোশাক শ্রমিকরা ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধী নেতা গাদি আইজেনকোট ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ

খালেদা জিয়ার বিরুদ্ধে পরোয়ানার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা

  • আপডেট সময় : ০৩:৩৬:২১ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭
  • / 350
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপিসহ বিভিন্ন সংগঠন।

আজ সোমবার বিকেলে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলেন বিএনপির পক্ষে কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, সরকার এখন রাষ্ট্রের সব বিভাগের নিয়ন্ত্রণ নিল। সরকারপ্রধান দেশে এখন বিরোধী দলবিহীন দেখতে চান। বিরোধীদলকে নিশ্চিহ্ন করতে সরকার সব শক্তি প্রয়োগ করছে। প্রধান বিচারপতির ছুটি নিঢে ইতোমধ্যে আমরা অনেক ধরনের ঘটনা ও নকশা প্রত্যক্ষ করলাম।

রিজভী বলেন, খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন। যা সবাই জানেন। এখন তিনি দেশে ফেরার অপেক্ষায়। এ অবস্থায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে দেশে বিভেদের রাজনীতির বহিঃপ্রকাশ ঘটল। এ ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা। সরকারের এহেন হীন কর্মকাণ্ডের প্রতিবাদে আগামী বুধবার বিএনপির পক্ষ থেকে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খালেদা জিয়ার বিরুদ্ধে পরোয়ানার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা

আপডেট সময় : ০৩:৩৬:২১ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭