ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত ৮৪

  • আপডেট সময় : ০১:৩৭:২৭ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • / 218
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক
গাজা উপত্যকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) লাগাতার বিমান অভিযানে আরও ৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যা থেকে শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ প্রাণহানি ঘটে।

এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৬৮ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানায়, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। উদ্ধার কাজ চলমান থাকায় তাদের এখনো চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার জবাবে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। শুক্রবারের হামলার পর থেকে এখন পর্যন্ত, অর্থাৎ গত দেড় বছরে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৪০০ জনে এবং আহতের সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৪১৬ জনে। নিহত ও আহতদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু বলে জানিয়েছে মন্ত্রণালয়।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলে ঢুকে অতর্কিত হামলা চালায়। হামলায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়।

জিম্মিদের মুক্ত করতে সেই দিন থেকেই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ১৫ মাস পর যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে গত ১৯ জানুয়ারি ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করে। তবে দুই মাস না পেরোতেই, জিম্মি বিনিময় ইস্যুতে মতানৈক্যের জেরে গত ১৮ মার্চ থেকে ফের অভিযান শুরু করে আইডিএফ।

দ্বিতীয় দফার অভিযানে গত ৩৮ দিনে গাজায় প্রাণ হারিয়েছেন আরও ২ হাজার ৬০ জন, আহত হয়েছেন ৫ হাজার ৩৭৫ জন ফিলিস্তিনি।

হামাসের হাতে নেওয়া ২৫১ জন জিম্মির মধ্যে এখনো অন্তত ৩৫ জন জীবিত রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা সামরিক অভিযান চালিয়ে এসব জিম্মিকে উদ্ধার করবে।

এদিকে, জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলকে গাজায় হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। এমনকি আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)-এ ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা পর্যন্ত দায়ের করা হয়েছে।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পরিষ্কার করে জানিয়েছেন, হামাসকে সম্পূর্ণ নির্মূল এবং সব জিম্মিকে মুক্ত করা না হওয়া পর্যন্ত গাজায় অভিযান চলবে।
বিডিসংবাদ ডটকম/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত ৮৪

আপডেট সময় : ০১:৩৭:২৭ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫