সংবাদ শিরোনাম ::
গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্যে মিসর যাচ্ছেন ব্লিংকেন
- আপডেট সময় : ১২:৩৪:২১ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
- / 139
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্যে মিসর যাচ্ছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর এ কথা জানিয়েছে।
ব্লিংকেন রোববার ইসরায়েলে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেন। মঙ্গলবার তিনি মিসর যাবেন। সেখানে তিনি ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ যুদ্ধবিরতি বৈঠক নিয়ে মিসরের নেতাদের সাথে আলোচনা করবেন। পরোক্ষ এ আলোচনা কয়েকদিনের মধ্যে কায়রোয় পুনরায় শুরু হবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিড্যান্ট প্যাটেল এ কথা জানান।
বিডিসংবাদ/এএইচএস


























