ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

গেঞ্জি চুরির অপরাধে পিটিয়ে শ্রমিক হত্যা, সড়ক অবরোধ

  • আপডেট সময় : ০২:০৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
  • / 197
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় ইজি ফ্যাশনসের এক গার্মেন্টস শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। দেলোয়ার নামে এই শ্রমিককে গেঞ্জি চুরির অপরাধে মালিকপক্ষ পিটিয়ে হত্যা করে বলে জানায় তার সহকর্মীরা।

রামপুরার পশ্চিম হাজিপাড়ায় ইজি গার্মেন্টস নামের এক পোশাক কারখানায় আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দেলোয়ার (২৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে আহত করার পর গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠানো হলে তিনি মারা যায়।

এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা বিকাল পৌনে ৩টা থেকে রামপুরার আবুল হোটেল সামনে রাস্তায় অবরোধ করে। এতে করে রামপুরা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এ তথ্য নিশ্চিত করেন হাতিরঝিল থানা পুলিশ জানায়, কারখানা থেকে গেঞ্জি চুরির অভিযোগে দেলোয়ারকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। বিক্ষুব্ধ শ্রমিকদের শান্ত করার চেষ্টা চলছে।

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গেঞ্জি চুরির অপরাধে পিটিয়ে শ্রমিক হত্যা, সড়ক অবরোধ

আপডেট সময় : ০২:০৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯