ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

গ্রেফতারি পরোয়ানা সঞ্জয় দত্তের বিরুদ্ধে

  • আপডেট সময় : ০৪:১৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭
  • / 403
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্কঃ প্রযোজককে হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগের মামলায় আদালতে হাজিরা না দেয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বলিউড তারকা সঞ্জয় দত্তের বিরুদ্ধে।

গত শনিবার ভারতের আন্ধেরি মেট্রোপলিটন আদালত সঞ্জয়ের বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এ নিয়ে জটিলতা দেখা দিলে ২০১৩ সালে নুরানির অভিযোগের ভিত্তিতে আন্ধেরি মেট্রোপলিটন আদালত সঞ্জয়ের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন। কিন্তু সেসময় তাঁকে জামিন দেয়া হয়।   ক্ষতিপূরণ চেয়ে নুরানি ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রোডিউসার্স অ্যাসোশিয়েশনের দ্বারস্থ হলে সঞ্জয়কে তারা দুই কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেয়। তারপরেই বম্বে হাইকোর্টের দারস্থ হয়ে সেই আদেশ কার্যকর করার আবেদন জানান নুরানি।

অভিযোগে বলা হয়েছে, ২০০২ সালে `জান কি বাজি` ছবিতে অভিনয়ের জন্য ৫০ লাখ টাকা নেন সঞ্জয়। কিন্তু মাত্র দু’দিন শ্যুটিং করলেও বাকি কাজ শেষ করেননি তিনি।

পরে ২০১৩ সালে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় সঞ্জয়ের বিরুদ্ধে। তবে সে সময় জামিন পান তিনি। এরপর থেকে আর আদালতে হাজিরা দেননি তিনি।

এরআগে ১৯৯৩ সালে মুম্বাই বোমা হামলার সময় সঙ্গে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে ২০০৭ সালে দোষী সাব্যস্ত হন সঞ্জয়। পরে ৬ বছরের কারাদণ্ড হয় তার। এ সময় তিনি দেড় বছর কারাভোগ শেষে জামিন পান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গ্রেফতারি পরোয়ানা সঞ্জয় দত্তের বিরুদ্ধে

আপডেট সময় : ০৪:১৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭