ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

গ্রেফতারের পর টিনুর বাসায় র‌্যাবের অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার

  • আপডেট সময় : ১০:৪১:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯
  • / 248
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের কথিত যুবলীগ নেতা নূর মোস্তফা টিনুর বাসায় সাঁড়াশি অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) একটি দল। রোববার (২২ সেপ্টেম্বর) রাতে নগরের চকবাজার থানার বাদুরতলা এলাকায় অবস্থিত তার বাসায় প্রায় ৩ ঘণ্টা ধরে অভিযান চালায় র‌্যাব-৭।

রাত ১২টা থেকে গভীর রাত ৩টা পর্যন্ত চলা এ অভিযানে টিনুর বাসা থেকে একটি অবৈধ বিদেশি শর্টগান এবং ৬৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।এর আগে রাত ১২টার দিকে চকবাজারের কাপাসগোলা এলাকা থেকে একটি পিস্তল এবং ৫ রাউন্ড গুলিসহ নূর মোস্তফা টিনুকে আটক করে র‌্যাব-৭। এ সময় জসিম উদ্দিন নামে তার এক সহযোগীকেও আটক করে।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মো. তারেক আজিজ জানান, পিস্তলসহ আটকের পর টিনুর বাসায় অভিযান চালায় র‌্যাব। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। অবৈধভাবে অস্ত্র রাখার দায়ে টিনুর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

যুবলীগের কোনো পদ-পদবী না থাকলেও সংগঠনটির নেতা পরিচয় দিয়ে নগরের চকবাজার এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণসহ ব্যাপক চাঁদাবাজির অভিযোগ রয়েছে নূর মোস্তফা টিনুর বিরুদ্ধে।

চট্টগ্রামের ঐতিহ্যবাহী দুই শিক্ষা প্রতিষ্ঠান-চট্টগ্রাম কলেজ এবং মহসিন কলজে নিজের আধিপত্য বিস্তার করতে গ্রুপিং, সংঘর্ষ এবং মারামারিতে ইন্ধন দেওয়ার অভিযোগও রয়েছে এ যুবলীগ নেতার বিরুদ্ধে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গ্রেফতারের পর টিনুর বাসায় র‌্যাবের অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার

আপডেট সময় : ১০:৪১:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯