ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া

চট্টগ্রামের পটিয়ায় ইয়াবা পাচারকালে স্বামী-স্ত্রী গ্রেফতার

  • আপডেট সময় : ১২:৫৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০১৭
  • / 236
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়া উপজলায় ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ২০০০ পিস হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার মধ্যরাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাদামতল মোড়ে মোটর সাইকেল চালিয়ে ইয়াবা পাচারকালে মোটর সাইকেলটি দুর্ঘটনায় পতিত হলে হাইওয়ে পুলিশের হাতে ইয়াবাসহ ধরা পড়ে জসিম উদ্দিন প্রকাশ (৩০) এবং নাসিমা আক্তার কলি নামে এ দম্পতি।

হাইওয়ে পুলিশের ক্রসিং ফাঁড়ির প্রধান সার্জেন্ট সোহেল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পটিয়া পৌরসভার দিক থেকে আসা মোটরসাইকেলটি মহাসড়কের বাদামতল মোড়ে এসে পৌনে ১২টার দিকে দুর্ঘটনার কবলে পড়ে। কিন্তু মোটরসাইকেলেটি নিয়ে জসিম দ্রত দুর্ঘটনাস্থল ত্যাগ করতে চাইলে সেখানে কর্তব্যরত পুলিশের সন্দেহ হয়।
এসময় স্বামী জসিম উদ্দিন এবং স্ত্রী নাসিমা আক্তার কলির কাছ থেকে ২০০০ ইয়াবা পাওয়া যায়। পরে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দম্পতিকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। স্বামী জসিমের বাড়ি পটিয়া উপজেলার জঙ্গলখাইন গ্রামে। তার বিরুদ্ধে পটিয়া থানায়া আরও তিনটি মাদকের মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামের পটিয়ায় ইয়াবা পাচারকালে স্বামী-স্ত্রী গ্রেফতার

আপডেট সময় : ১২:৫৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০১৭