ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

চট্টগ্রামে জঙ্গি সন্দেহে ১৭ জন আটক

  • আপডেট সময় : ০৩:০০:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০১৭
  • / 219
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি তৎপরতার সাথে জড়িত থাকা সন্দেহে ১৭ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হিজবুত তাহরীর ও আল হাদিসের অনুসারি বলে জানিয়েছে অভিযানকারী সিএমপির ডবলমুরিং থানা পুলিশ।

এসময় তাদের হেফাজত থেকে বিভিন্ন ইসলামী বই লিফলেট উদ্ধার করা হয়েছে বলেও জানায় পুলিশ।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মহিউদ্দিন সেলিম আজ রবিবার সকালে জঙ্গি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার  ভোর থেকে রবিবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

ওসি মহিউদ্দিন সেলিম আরো  জানান, গতকাল (১১ মার্চ) শনিবার ভোরে ঈদগাহ কাঁচা রাস্তার মাথায় একটি বাসা থেকে তিনজনকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রবিবার ভোর পর্যন্ত আরো ১৪জনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে নগরীতে বড় ধরণের নাশকতার উদ্দ্যেশে তারা অবস্থান নিয়েছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে জঙ্গি সন্দেহে ১৭ জন আটক

আপডেট সময় : ০৩:০০:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০১৭