ঢাকা ১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা

চট্টগ্রামে তিন খাবারের প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট সময় : ১২:২৬:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০১৭
  • / 212
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীতে অননুমোদিতভাবে বিএসটিআইর লোগো ব্যবহার, নোংরা পরিবেশে ও অনুমোদন ছাড়া খাবার উৎপাদনের অভিযোগ তিন প্রতিষ্ঠানকে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার র‌্যাব-৭ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মিমতানুর রহমান বলেন, প্রবর্তক মোড় এলাকায় সুপারশপ ‘স্বপ্ন’ তে খিরসা বিক্রি করা হচ্ছিল।

“এর মোড়কে বিএসটিআইর লোগো ব্যবহারে আইনগত বাধ্যবাধকতা নেই। অথচ তারা বিএসটিআইর লোগো নিজেরাই লাগিয়ে তা বিক্রি করছিল।”এই অপরাধে ‘স্বপ্ন’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বাকলিয়ার চর চাক্তাই এলাকার আমান ফুড অ্যান্ড প্রোডাক্ট নামের প্রতিষ্ঠানের কারখানায় অপরিচ্ছন্ন পরিবেশে ও খালি হাতে লাচ্চা সেমাই তৈরি করায় তিন লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান এএসপি মিমতানুর রহমান।

তিনি বলেন, একই এলাকার হোসেন ফুড অ্যান্ড কোং নামের একটি প্রতিষ্ঠানে বিএসটিআইর অনুমোদন ছাড়া ‘ডায়মন্ড ব্র্যান্ড’ নাম দিয়ে মিষ্টি দই ও বেলা বিস্কুট মোড়কজাত করে বিক্রি করছে।

“তাই ওই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে তিন খাবারের প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় : ১২:২৬:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০১৭