ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গত ছয় মাসে দেশে গুম, বিচারবহির্ভূত হত্যা হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী নেপাল ও চীনের সীমান্তে ভয়াবহ বন্যায় নিখোঁজ প্রায় ৩ হাজার, প্রাণহানি ৬৩৩ ডাক্তার নার্সের অবহেলায় ফেনী সদর হাসপাতাল, সাপে কাটা নারীর মৃত্যু শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা ইইউর সদস্যপদ বিষয়ে আলোচনা পুনরায় শুরু করবে কি না, এ নিয়ে আইসল্যান্ডে গণভোট চট্টগ্রামে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা বিএনপি মোকাবিলা করবে : মীর হেলাল শমরিতা হাসপাতালে ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ‘হিস্টোপ্যাথলজি অ্যান্ড সাইটোপ্যাথলজি ল্যাব’-এর কার্যক্রম রূপগঞ্জের শিল্পপতি রাসেল ভূঁইয়ার ২৬তম মৃত্যুবার্ষিকী আজ রুবেল-সাব্বিরের নৈপুণ্যে সেমিফাইনালে বাংলাদেশ এইচপি একাদশ

পরিবারের সংবাদ সম্মেলন

দুই বছরেও মেলেনি জুলাই অভ্যুত্থানে নিহত জাফরের শহীদী স্বীকৃতি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

  • আপডেট সময় : ০৭:০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 43
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ হওয়ার দুই বছর পার হলেও এখনো ‘জুলাই শহীদ’-এর সরকারি স্বীকৃতি পাননি ফেনীর টমটম চালক জাফর আহম্মদ। শহীদী স্বীকৃতি না পাওয়া এবং পরিবারের মানবেতর জীবনযাপনের কথা তুলে ধরে শনিবার (৮ আগস্ট) বিকেলে ফেনী রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে তাঁর ক্ষুব্ধ পরিবার।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শহীদ জাফর আহম্মদের স্ত্রী আছিয়া বেগম এবং মেয়ে সোনিয়া আক্তার। তাঁরা জাফরের আত্মত্যাগের স্বীকৃতি ও জুলাই শহীদ হিসেবে তালিকাভুক্তির জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

পরিবারের তথ্যমতে, শহীদ জাফর ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের ফতেহপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি জুলাই আন্দোলনের শুরু থেকেই ফ্যাসিবাদবিরোধী কর্মসূচিতে মাঠে সরব ভূমিকা রেখে আসছিলেন, যার কারণে স্থানীয় ইউপি চেয়ারম্যান জানে আলম তাঁর ওপর চরম ক্ষুব্ধ হন। এরই ধারাবাহিকতায় ৩ আগস্ট ইউপি চেয়ারম্যানের নির্দেশে জাফরের খোঁজে তাঁর বাড়িতে সন্ত্রাসী পাঠিয়ে পরিবারকে নানা হুমকি-ধমকি দেওয়া হয়। তা সত্ত্বেও ৪ আগস্ট জীবনের ঝুঁকি নিয়ে তিনি আবারও ট্রাংক রোডে আন্দোলনকারীদের সঙ্গে গিয়ে অবস্থান নেন। পরদিন ৫ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে টমটমে যাত্রী নিয়ে আসার পথে ফেনী পৌরসভা ও জেল রোডের মাঝখানে জানে আলমের বাহিনী তাঁর পথরোধ করে। এ সময় তাঁকে গাড়ি থেকে জোরপূর্বক নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করা হয়। পরবর্তীতে খবর পেয়ে তাঁর স্ত্রী ও মেয়ে পথচারীদের সহযোগিতায় আশঙ্কাজনক অবস্থায় জাফরকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ নির্মম হত্যাকাণ্ডের বিচার চেয়ে গত ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে জাফরের স্ত্রী আছিয়া বেগম বাদী হয়ে ফেনীর আদালতে ২০৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা (জি আর মামলা নং- ৩৮২/২৪) দায়ের করেন। এই মামলায় ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দীন চৌধুরীকে প্রধান আসামি করা হয়। এছাড়া উল্লেখযোগ্য অন্যান্য আসামিরা হলেন— ফেনী সদর আসনের সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, হাজী রহিম উল্যাহ এবং ইউপি চেয়ারম্যান জানে আলম।

সংবাদ সম্মেলনে জাফরের স্ত্রী আছিয়া বেগম হতাশা প্রকাশ করে জানান, দৃশ্যমান কোনো কারণ ছাড়াই গত দুই বছরেও জাফর আহম্মদকে শহীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে বর্তমানে তাঁরা চরম দারিদ্র্য ও অভিভাবকহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।

অবিলম্বে জাফর আহম্মদকে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ হিসেবে সরকারিভাবে স্বীকৃতি দিয়ে পরিবারের প্রতি সুবিচার নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী ও তাঁর স্বজনরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পরিবারের সংবাদ সম্মেলন

দুই বছরেও মেলেনি জুলাই অভ্যুত্থানে নিহত জাফরের শহীদী স্বীকৃতি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

আপডেট সময় : ০৭:০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬