ফেনীতে ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস এর শুভ উদ্বোধন
- আপডেট সময় : ১১:০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / 2
মো: ওমর ফারুক, ফেনী প্রতিনিধিঃ
ফেনীতে উন্নত, আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস। শুক্রবার ( ৭ আগস্ট) ফেনী শহরের ট্রাংক রোডস্থ সুরত সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। এই উপলক্ষে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরা হক। এতে বিশেষ অতিথি ছিলেন ফেনীর কৃতি সন্তান ঢাকা শমরিতা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবিএম হারুন।

ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস এর চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেন এর সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ফেনী জেলা জামায়াতের সাবেক আমীর এ কে এম শামসুদ্দিন, ফেনী জজকোর্ট এর জিপি নুরুল আমিন খান, ফেনী জেলা হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল মোতালেব হুমায়ুন, শহর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ফারুক হারুন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া এবং ফেনী সুপার মার্কেটের স্বত্বাধিকারী ইউসুফ শাহীন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন প্রতিষ্ঠানের পরিচালক ফেনী শহর ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক এয়াকুব আলী হক সাহেব।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কেফায়েত উল্লাহ চৌধুরীর তত্ত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রাইভেট হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্য সচিব হাফিজুর রহমান, সাবেক সভাপতি হারুন অর রশিদ, ফেনী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোশাররফ হোসেন মিলন, জেলা জামায়াতের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. ইলিয়াস।
সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, “ফেনী মূলত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের শহর। আমরা এখানে উন্নত প্রযুক্তির ল্যাব সুবিধাসহ রোগীদের সর্বোচ্চ মানসম্মত সেবা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। শুভ উদ্বোধন উপলক্ষে আগামী এক মাস সকল চিকিৎসা সেবার পরীক্ষা নিরীক্ষায় ২৫ শতাংশ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে এখানে আরও আধুনিক ও নতুন নতুন সেবা যুক্ত করা হবে।”
শেষে প্রতিষ্ঠানটির সফলতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল্লাহ।
এসময় প্রতিষ্ঠানের পরিচালক, শেয়ার হোল্ডারগণ এবং বিভিন্ন শ্রেণীপেশার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।



















