ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

অধ্যাপক ডা. পি.কে. সাহার তত্ত্বাবধানে মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

  • আপডেট সময় : ০৭:০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 234
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কুমিল্লার মুরাদনগর উপজেলার চন্দনাইল হাই স্কুলে আগামী ১৪ ও ১৫ আগস্ট (শুক্রবার ও শনিবার) দুই দিনব্যাপী এক বিশাল ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’-এর আয়োজন করা হয়েছে।

স্বর্গীয় রাজমোহন সাহা ও তাঁর সহধর্মিণী মাখন বালা সাহার পুণ্য স্মৃতি স্মরণে প্রতি বছরের ধারাবাহিকতায় এই মহতী সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হতে যাচ্ছে।

দেশসেরা বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হবে দেশের স্বনামধন্য সার্জারি বিশেষজ্ঞ ও ল্যাপারোস্কপিক সার্জন অধ্যাপক ডা. পি.কে. সাহার সার্বিক তত্ত্বাবধানে।

এই আয়োজনে সার্বিক সহযোগিতা করছে রাজধানীর পান্থপথে অবস্থিত শমরিতা হাসপাতালের ‘অ্যাডভান্সড ল্যাপারোস্কপিক সেন্টার অ্যান্ড হার্নিয়া ক্লিনিক’। এছাড়া বিশেষ কৃতজ্ঞতায় রয়েছে মুরাদনগরের ‘রাজমোহন সাহা ফাউন্ডেশন’।

প্রতি বছরের মতো এবারও এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি এলাকার অসহায় ও সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।

আগামী ১৪ ও ১৫ আগস্ট প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিনামূল্যে রোগীদের চিকিৎসাসেবা ও পরামর্শ দেওয়া হবে। এই ক্যাম্পে দেশের স্বনামধন্য চিকিৎসকরা যেসব বিভাগে রোগী দেখবেন:

  • মেডিসিন বিশেষজ্ঞ
  • শিশুরোগ বিশেষজ্ঞ
  • বক্ষব্যাধি ও হাঁপানি বিশেষজ্ঞ
  • হৃদরোগ বিশেষজ্ঞ
  • কিডনী রোগ বিশেষজ্ঞ
  • সার্জারী বিশেষজ্ঞ
  • শিশু সার্জারী বিশেষজ্ঞ
  • প্লাস্টিক সার্জারী বিশেষজ্ঞ
  • চর্মরোগ বিশেষজ্ঞ
  • চক্ষু বিশেষজ্ঞ
  • নাক, কান, গলা (ইএনটি) বিশেষজ্ঞ
  • প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অধ্যাপক ডা. পি.কে. সাহার তত্ত্বাবধানে মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

আপডেট সময় : ০৭:০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬