ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

চট্টগ্রাম নগরীতে ভেজাল বিরোধী অভিযান ১৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট সময় : ০৬:১৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০১৭
  • / 504
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরীতে রমজান মাসে বাজার মনিটরিং এর অংশ হিসেবে জেলা প্রশাসনের  চলমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরি ও মেয়াদোত্তীর্ণ ঘি বিক্রি এবং বিভিন্ন অনিয়মে ভোক্তা অধিকার আইনে ১৬ টি দোকানকে ৭৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ শুক্রবার দিনভর নগরীর হালিশহর ষোলশহর, আগ্রবাদ কর্ণফুলি বাজার, চৌমুহনী, পাহাড়তলী বাজারে এ সব অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সকালে  জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলীর নেতৃত্বে হালিশহরে অভিযানকালে এক সপ্তাহের পুরনো তেল ব্যবহার এবং অসাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরির জন্য ‘মুখরুচি’ নামক রেস্তোরাঁকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ষ্টিলমিল বাজারে মুল্য তালিকা না রাখা এবং মূল্যতালিকা ও প্রকৃত বিক্রয় মূল্যের মধ্যে গরমিল থাকায় ৪টি মুদি দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নগরীর কর্ণফুলী মার্কেট, চৌমুহনী, আগ্রাবাদে পরিচালিত অভিযানে নির্বাহী ম্যাজিস্টেট আবদুস সামাদ শিকদার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯. এর বিভিন্ন ধারায় ৫ প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করেন। আহমেদ স্টোরকে মেয়াদ উত্তীর্ণ ঘি বিক্রি করার জন্য ১০ হাজার টাকা জরিমানা করেন।

পাহাড়তলি বাজারে পরিচালিত অভিযানে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলাম পুরো বাজার ঘুরে দেখেন এবং এ সময় তিনি চারটি দোকানকে পণ্য বিক্রিতে ভোক্তা অধিকার আইন ভঙ্গের দায়ে মোট ১১ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া নগরীর ২ নম্বর গেইট এলাকার কর্ণফুলী কমপ্লেক্সে ভোক্তা অধিকার আইন  ভঙ্গ করে মাংস ও মাছ বিক্রি করায় দুইটি দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তৌহিদুল ইসলাম। এছাড়া মূল্য তালিকা না থাকায় কাঁচাবাজার ও মাছ বাজারের দোকানগুলোকে সতর্ক করে দেন। এসব অভিযানে জন প্রতিনিধি, পুলিশ এবং ক্যাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রাম নগরীতে ভেজাল বিরোধী অভিযান ১৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় : ০৬:১৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০১৭