ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ফের চালু

  • আপডেট সময় : ০৫:৩০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০১৭
  • / 665
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্র্রাম প্রতিনিধি: ঘূর্ণিঝড় মোরা’র প্রভাব কেটে যাওয়ার পর বন্ধ থাকা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ফের চালু হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ২টার পর বিমানবন্দরে অপারেশনাল কার্যক্রম চালু করার কথা জানান চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের  ম্যানেজার উইং কমান্ডার রিয়াজুল কবির।

তিনি জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। তাই বন্দর চালু করতে কোন সমস্যা নেই। বেলা সাড়ে ৩টায় কলকাতা থেকে ছেড়ে আসা রিজেন্ট এয়ারওয়েজের একটি বিমান ল্যান্ড করেছে। এছাড়া  ব্যাংকক থেকে বিকাল ৪টায় একটি বিমান আসবে।

আজ চট্টগ্রাম থেকে পূর্বে কোন বিমান ছেড়ে যাওয়ার সিডিউল নেই বলে জানান এয়ারপোর্ট ম্যানেজার।উল্লেখ, চট্টগ্রাম উপকূলের দিকে ধেয়ে আসা ঘুর্ণিঝড় মোরা’র ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে সকল কার্যক্রম বন্ধ রাখা হয় সকাল ৬টা থেকে।

উইং কমান্ডার রিয়াজুল কবির জানান, রাতে আবহাওয়া অধিদফতর ১০ নম্বর মহাবিপদ সংকেত জারির পর জরুরী সভা ডেকে বিমান বন্দরের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ফের চালু

আপডেট সময় : ০৫:৩০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০১৭