ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চবি মেডিকেলে চিকিৎসকের বিরুদ্ধে যৌন হয়রানি অভিযোগ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর

  • আপডেট সময় : ০২:৫০:০০ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০১৭
  • / 330
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তফা কামাল হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর ওই ডাক্তারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ছাত্রী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়,গত শুক্রবার প্রচন্ড পেট ব্যথা নিয়ে রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসার জন্য যান এক ছাত্রী। এসময় কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তফা কামাল হোসেন মহিলা ডাক্তার না থাকায় ঐ ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানির চেষ্টা চালায়। পরবর্তীতে ছাত্রীটি বুঝতে পেরে চিকিৎসা না নিয়ে দ্রত হাসপাতাল ত্যাগ করেন।
খবর পেয়ে ছাত্রীর সহপাঠীরা ঘটনাস্থলে গিয়ে কর্তব্যরত ঐ চিকিৎসককে মারধর করে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে সরিয়ে দেয়।

অভিযুক্ত চিকিৎসক ডা. মোস্তফা কামাল হোসেন বিডি সংবাদকে বলেন, যেহেতু মহিলা ডাক্তার ছিল না সেহেতু ওই ছাত্রীর অনুমিত নিয়েই আমার দায়িত্বটা পালন করেছি। সেখানে কোনো খারাপ উদ্দেশ্য ছিলনা। সে আমার মেয়ের সমতুল্য।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন,এরকম একটি অভিযোগ পেয়েছি। যাচাই বাছাই করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চবি মেডিকেলে চিকিৎসকের বিরুদ্ধে যৌন হয়রানি অভিযোগ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর

আপডেট সময় : ০২:৫০:০০ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০১৭